আজ ৫০টি মডেল মসজিদ উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

আওয়াজ অনলাইন: আজ সোমবার প্রধানমন্ত্রি ও আওয়ামী লীগের সভানেত্রী বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা সারাদেশে ৫০টি মডেল মসজিদ উদ্বোধন করবেন। এছাড়াও তিনি রাজশাহী সিটি করপোরেশন এলাকা ও গাজীপুরের কাপাসিয়ায় মডেল মসজিদে সরাসরি যুক্ত হবেন বলে জানা গেছে।

মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, মডেল মসজিদগুলোতে শীতাতপ নিয়ন্ত্রিত ব্যবস্থাসহ ওজু ও নামাজের জন্য আলাদা জায়গা রয়েছে। এ ছাড়া থাকবে হজে গমনেচ্ছুদের জন্য রেজিস্ট্রেশন ও প্রশিক্ষণের ব্যবস্থা, ইমাম প্রশিক্ষণ কেন্দ্র, গবেষণা কেন্দ্র ও ইসলামিক লাইব্রেরি, অটিজম কর্নার, দাফনের আগের আনুষ্ঠানিকতা, গাড়ি পার্কিং সুবিধা, হিফজখানা, প্রাক-প্রাথমিক শিক্ষা ও কোরআন শিক্ষার ব্যবস্থা, ইসলামী সাংস্কৃতিক সম্মেলন কক্ষ। ইসলামী দাওয়াত, ইসলামিক বই বিক্রয়কেন্দ্র, মসজিদের সঙ্গে দেশি-বিদেশি অতিথিদের জন্য একটি বোর্ডিং সুবিধাও থাকবে।
এর আগে ২০২১ সালের ১০ জুন সারা দেশে একযোগে মোট ৫৬৪টির মধ্যে ৫০টি মডেল মসজিদের প্রথম ধাপের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
প্রধানমন্ত্রি শেখ হাসিনা সকল ধর্মের মানুষের সহাবস্থানের জন্য এই মডেল মসজিদ উদ্বোধন করবেন। এর আগে তিনি সারাদেশে অনেকগুলো মন্দির নির্মানের ঘোষণা দিয়েছিলেন।
সাম্প্রদায়িক সম্প্রতি বজায় রাখার জন্য প্রধানমন্ত্রির এই উদ্বোগকে স্বাগত জানিয়েছে দেশের আলেম সমাজ।
আরও পড়ুন
বগুড়ায় ২ বছরের শিশুকে অপহরণ চেষ্টা, প্রতিবাদ করায় বাবাকে কুপিয়ে হত্যার চেষ্টা
বগুড়া মহাস্থান মাজারের ১৫ দানবাক্সে মিলল সাড়ে ৩৪ লাখ টাকা, গণনায় লেগেছে প্রায় দুই দিন
ব্রাহ্মণবাড়িয়ায় গাঁজাসহ মাদক কারবারি গ্রেফতার