
আলফাডাঙ্গা (ফরিদপুর) প্রতিনিধিঃ ‘মানবতা রোধ জাগ্রত হোক, বিবেকের তাড়নায়’ এই স্লোগানকে সামনে রেখে ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি সোলায়মান আহমেদ ব্যক্তি উদ্যোগে পাঁচ শতাধিক অসহায় শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ করেছেন।
শুক্রবার (১৩ জানুয়ারী) দুপুরে উপজেলা সদর বাজারের থানার সামনে উপস্থিত হয়ে নিজস্ব অর্থায়নে তিনি অসহায়-দুস্থ, এতিম ও শীতার্তদের মাঝে শীতবস্ত্র হিসেবে কম্বল বিতরণ করেন।
এবিষয়ে উপজেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি সোলায়মান আহমেদ বলেন, এখন শীতকাল চলছে। দিন দিন শীতের মাত্রাও বৃদ্ধি পাচ্ছে। এই শীতের সময় গরীব, দুঃখী, অসহায় মানুষ শীতের পোশাকের জন্য চরম দুঃখ-কষ্ট নিয়ে চলছেন। গরীব, দুঃখী, অসহায় মানুষের কাছে শীতের পোশাক না থাকায় তারা মানবেতর জীবনযাপন করছেন।
তিনি আরও বলেন, অসহায় শীতার্ত মানুষের পাশে দাঁড়ানো আমাদের সকলের নৈতিক দায়িত্ব ও কর্তব্য। শীতে যাতে অসহায় মানুষ দুঃখ-কষ্ট না পায় সেজন্য সাম্যর্থবান মানুষকে এগিয়ে আসতে হবে।

আরও পড়ুন
জামালপুরে অস্তিত্বহীন রাইসমিলের নামে সরকারি বরাদ্দের অভিযোগ, খাদ্য বিভাগের ভূমিকা নিয়ে প্রশ্ন
মেলান্দহে ৪ লাখ টাকার হেরোইনসহ ধরা পড়ল স্বামী-স্ত্রী
ডিমলায় একদিনে পাঁচ খাতে সরকারি সহায়তা বিতরণের উদ্বোধন করলেন সংসদ সদস্য