
রায়হান আলী: গত বৃহস্পতিবার সন্ধ্যা সাড় ৭টার দিকে ঢাকা-পাবনা মহাসড়ক উল্লাপাড়ার শ্রীকোলা কবরস্থানের পাশে মোটরসাইকেল দূর্ঘটনায় হীরা রাজ (২৩) নামর এক যুবক ঘটনাস্থলে মারা গেছেন।
তিনি উল্লাপাড়া পূর্বদলুয়া গ্রামর আমজাদ হোসেনের ছেলে এবং সরকারি আকবর আলী কলেজের ডিগ্রি ৩য় বর্ষের ছাত্র।

স্থানীয়রা জানান, ঘটনার সময় হীরা মোটরসাইকেল নিয়ে উল্লাপাড়া বাজারের দিক যাচ্ছিলেন। বিপরীত দিক থেকে দ্রুতগামী একটি ট্রাক তাকে চাপা দিয়ে পালিয়ে যায়।
উল্লাপাড়ার হাটিকুমরুল হাইওয় থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা বদিউল আলম জানান, পুলিশ নিহত হীরার লাশ উদ্ধার করে তার পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। ঘাতক ট্রাকটি আটক করা যায়নি।

আরও পড়ুন
মেলান্দহে ৪ লাখ টাকার হেরোইনসহ ধরা পড়ল স্বামী-স্ত্রী
ডিমলায় একদিনে পাঁচ খাতে সরকারি সহায়তা বিতরণের উদ্বোধন করলেন সংসদ সদস্য
নেসকোর প্রধান কার্যালয় বগুড়ায় স্থানান্তরের দাবিতে মানববন্ধন