
রাকিবুল হাসান: জয়পুরহাট-২০ ব্যাটালিয়নের অধিনস্থ সীমান্তের সকল ক্যাম্প এলাকায় বসবাস করা প্রায় ১’হাজার নারী-পুরুষ ও এতিমখানার এতিম শিশুদের মাঝে শীতবস্ত্র বিতরণ করেন।
আটাপাড়া ক্যাম্প চত্বরে জয়পুরহাট-২০ বিজিবির উদ্যোগে এসব গরীব ও অসহায় পরিবারের মাঝে শীতবস্ত্রগুলো বিতরণ করা হয় ।
এসময় উপস্থিত ছিলেন জয়পুরহাট-২০ ব্যাটালিয়নের অধিনায়ক লেঃ কর্ণেল মোঃ রফিকুল ইসলাম রফিক, সহ-অধিনায়ক (ডিএডি) উপেন্দ্র নাথ হালদার, বাগজানা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মোঃ নাজমুল হক, ইউপি সদস্য খলিলুর রহমান খলিল, লাইজুর রহমান, শরিফুল ইসলাম, সানোয়ার হোসেন ও আটাপাড়া ক্যাম্প কমান্ডার ঈব্রাহীম হোসেনসহ ক্যাম্পের বিজিবি সদস্যরা।

আরও পড়ুন
কর্মসংস্থানের শর্তে মুচলেকা: সোনারগাঁয়ে মাদক ব্যবসা ছাড়লেন আরও এক ব্যবসায়ী
বগুড়ার কাহালুতে পুকুরের পানিতে ডুবে ভাই-বোনসহ তিন শিশুর মৃত্যু
মাদকসংক্রান্ত বিরোধে শ্যালককে রক্ষা করতে গিয়ে দুলাভাই নিহত, আহত ২