প্রিন্ট এর তারিখঃ জুন ৪, ২০২৬, ৮:০৯ এ.এম || প্রকাশের তারিখঃ জানুয়ারি ১৪, ২০২৩, ১০:৫৭ পূর্বাহ্ণ
পাঁচবিবি সীমান্তে বিজিবির উদ্যোগে শীতবস্ত্র বিতরণ

রাকিবুল হাসান: জয়পুরহাট-২০ ব্যাটালিয়নের অধিনস্থ সীমান্তের সকল ক্যাম্প এলাকায় বসবাস করা প্রায় ১’হাজার নারী-পুরুষ ও এতিমখানার এতিম শিশুদের মাঝে শীতবস্ত্র বিতরণ করেন।
আটাপাড়া ক্যাম্প চত্বরে জয়পুরহাট-২০ বিজিবির উদ্যোগে এসব গরীব ও অসহায় পরিবারের মাঝে শীতবস্ত্রগুলো বিতরণ করা হয় ।
এসময় উপস্থিত ছিলেন জয়পুরহাট-২০ ব্যাটালিয়নের অধিনায়ক লেঃ কর্ণেল মোঃ রফিকুল ইসলাম রফিক, সহ-অধিনায়ক (ডিএডি) উপেন্দ্র নাথ হালদার, বাগজানা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মোঃ নাজমুল হক, ইউপি সদস্য খলিলুর রহমান খলিল, লাইজুর রহমান, শরিফুল ইসলাম, সানোয়ার হোসেন ও আটাপাড়া ক্যাম্প কমান্ডার ঈব্রাহীম হোসেনসহ ক্যাম্পের বিজিবি সদস্যরা।
Copyright © 2026 GonoManusherAwaj.com-দৈনিক গণমানুষের আওয়াজ. All rights reserved.