হোম » সারাদেশ » পীরগঞ্জে শীতার্থদের মাঝে শীতবস্ত্র বিতরণ

পীরগঞ্জে শীতার্থদের মাঝে শীতবস্ত্র বিতরণ

আবু তারেক বাঁধন: ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জে ৪২০ জন অসহায় ও শীতার্থ মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে। আজ বৃহস্পতিবার দুপুরে উপজেলার এক্তিয়ারপুর শহীদ সালাউদ্দিন স্কুল এন্ড কলেজ মাঠে ২ নং কোষারানীগঞ্জ ও ৫ নং সৈয়দপুর ইউনিয়ননের মানুষের মাঝে এ শীতবস্ত্র বিতরণ করা হয়।
পীরগঞ্জের জয়বাংলা এ্যায়ার্ড প্রাপ্ত স্বেচ্ছাসেবী সংস্থা আই পজেটিভের আয়োজনে ব্রাক ব্যাংক এর সহযোগিতায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত  উপস্থিত ছিলেন বাংলাদেশ ব্যাংকের এডিশনাল ডিরেক্টর তহিদুল ইসলাম তুহিন,  ব্রাক ব্যাংক দিনাজপুরের এরিয়া ম্যানেজার আবু হানিফা, ৫ নং সৈয়দপুর ইউনিয়ন সাবেক চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা একরামুল হক,  বীর মুক্তিযোদ্ধা  রফিকুল ইসলাম,  এছাড়াও উপস্থিত ছিলেন আইপজিটিভ এর প্রতিষ্ঠাতা শফিক পারভেজ পরাগ প্রতিষ্ঠাতা সদস্য হাফিজ আহমেদ প্রমুখ।
এসময় বক্তারা বলেন, বাংলাদেশে এখনো বহু মানুষ তিনবেলা খেতে পারলেও পরণে ভালো পোশাক পরবে এমন মানুষ নেহাত কম নয়।
সমাজের দুস্থ এসব মানুষের জন্য সরকারের পাশাপাশি বিত্তবান লোকদেরও এগিয়ে আসা দরকার। তারা ভালো থাকলেই দেশ উন্নত হবে।
তীব্র শীতে যখন জনজীবন বিপাকে তখন বিত্তবানদের উচিৎ এই মানুষগুলোর পাশে দাঁড়িয়ে গরম পোশাক বিতরণ করা। আমরা এই সামান্য প্রচেষ্টাটুকু করতে পারি। সমাজের সব শ্রেণির মানুষ ভালো থাকুক এটাই আমাদের কাম্য।
শেয়ার করুন আপনার পছন্দের সোশ্যাল মিডিয়ায়
error: Content is protected !!