
হুমায়ুন কবির সুমন: সিরাজগঞ্জকে ভালোবাসি, দেশের মানুষকে ভালোবাসি” এ শ্লোগানকে বুকে ধারণ করে সকল শ্রেণী পেশার মানুষের দুর্ভোগের কথা চিন্তা করে ক্রসবার-৩ এর রাস্তাটি পরিস্কার পরিচ্ছন্ন করা হচ্ছে।
আজ সোমবার (৯ জানুয়ারী) সকাল থেকে পৌর আওয়ামীলীগের যুগ্ম-সাধারণ সম্পাদক মো. নজরুল ইসলাম হাসেমের উদ্যোগে পরিস্কার পরিচ্ছন্ন কাজ চলছে।
মো. নজরুল ইসলাম হাসেম বলেন, সিরাজগঞ্জের মানুষের আনন্দের কেন্দ্রবৃন্দ হলো সিরাজগঞ্জ ক্রসবার-৩। যমুনা নদীর মনোরম পরিবেশে ক্রসবার-৩ এলাকায় আনন্দ বিলাসের জন্য প্রতিদিন শত শত মানুষ এখানে বেড়াতে আসে। পাশাপাশি বিভিন্ন ধরণের ছোটখাটো যানবাহনও চলাচল করে। এছাড়া সড়কের দুইপাশে গজিয়ে ওঠা ঝোপঝাড়ের কারণে সড়কও কিছুটা সংকুচিত হয়ে পড়েছে। এই কারণে মানুষের আনন্দ বিলাসের কথা চিন্তা করে আমি গত ৩দিন ধরে ১০জন শ্রমিক নিয়ে আমার নিজের অর্থায়নে রাস্তার দুইপাশ পরিষ্কার-পরিচ্ছন্নতার কাজ করছি।
তিনি আরো বলেন, এলাকাবাসীকে সাথে নিয়ে পরিস্কার পরিচ্ছন্ন কাজ সহ রাস্তার দুই পাশে প্রতিটি গাছকে সুরক্ষিত রাখতে এবং সৌন্দর্য্য বর্ধনের জন্য রঙ করা হচ্ছে। এলাকার মানুষের ও দেশের স্বার্থে আমি এ রাস্তাটি নিজেদের উদ্যোগে পরিস্কার করেছি। আমরা চাই আমার মত সবাই মানুষের উপকারে এগিয়ে আসুক।

আরও পড়ুন
বগুড়া মহাস্থান মাজারের ১৫ দানবাক্সে মিলল সাড়ে ৩৪ লাখ টাকা, গণনায় লেগেছে প্রায় দুই দিন
ব্রাহ্মণবাড়িয়ায় গাঁজাসহ মাদক কারবারি গ্রেফতার
নওগাঁয় সরকারি কর্মকর্তা পরিচয়ে প্রতারণা করায় যুবক আটক