
এম এ রাশেদ: বগুড়ার শেরপুরে এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ। বগুড়া টু ঢাকা মহাসড়কের শেরপুর পৌরশহরের হাসপাতাল রোডস্থ এলাকা থেকে এ লাশ উদ্ধার করা হয়। উদ্ধারকৃত লাশের কোনো পরিচয় পাওয়া যায়নি।
আজ বুধবার (৪ জানুয়ারি) সকাল ৭ টার দিকে মহাসড়ক থেকে তার ক্ষতবিক্ষত লাশ উদ্ধার করা হয়েছে।
ধারণা করা হচ্ছে রাস্তা পার হবার সময় গাড়ির চাপায় তিনি নিহত হয়েছেন।
শেরপুর থানার এসআই মোঃ হাসান আলী জানান, সম্ভবত খুব ভোরে গাড়ি চাপায় তিনি নিহত হন। এরপর আমরা ঘটনাস্থলে যাই। তবে তার কোন পরিচয় পাওয়া যায়নি। লাশ হাইওয়ে পুলিশ উদ্ধার করে নিয়ে গেছে।

আরও পড়ুন
বগুড়া মহাস্থান মাজারের ১৫ দানবাক্সে মিলল সাড়ে ৩৪ লাখ টাকা, গণনায় লেগেছে প্রায় দুই দিন
ব্রাহ্মণবাড়িয়ায় গাঁজাসহ মাদক কারবারি গ্রেফতার
নওগাঁয় সরকারি কর্মকর্তা পরিচয়ে প্রতারণা করায় যুবক আটক