
মিজানুর রহমান: হাতীবান্ধা উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মাহমুদুল হাসান সোহাগ বলেছেন, আওয়ামী লীগ সরকারের কাছে দেশের প্রত্যেকটা নাগরিক নিরাপদ। যেমন ডিমের ভিতরে কুসুম নিরাপদ। আওয়ামী লীগ কোন জুলুম নির্যাতনের রাজনীতি করে না। আওয়ামী লীগ সরকার দেশের জন্য যে উন্নয়ন করেছে তা পূর্বের কোন সরকার করে নাই। আওয়ামী লীগ সরকার উন্নয়নের সরকার। তাই উন্নয়নের ধারা অব্যাহত রাখতে পুনরায় আওয়ামী লীগ সরকারকে ক্ষমতায় আনতে হবে।

গত মঙ্গলবার (০৩ জানুয়ারি) লালমনিরহাটের হাতীবান্ধায় জেলা আওয়ামী লীগের সভাপতি ও সাবেক প্রতিমন্ত্রী বীর মুক্তিযোদ্ধা মোতাহার হোসেন এমপির উদ্যোগে দ্বিতীয় দিনে শীতবস্ত্র বিতরণ কর্মসূচিতে উপজেলার বড়খাতা, ফকিরপাড়া, সানিয়াজান, গড্ডিমারী ও সিঙ্গিমারী ইউনিয়নে এসব শীতবস্ত্র বিতরণ করা হয়। শীতবস্ত্র পেয়ে শীতার্থ মানুষজন স্থানীয় সংসদ সদস্য মোতাহার হোসেনের সাফল্য কামনা করেন।
এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হাতীবান্ধা উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও রংপুর বিভাগের শ্রেষ্ট বিদ্যোৎসাহী সমাজকর্মী মাহমুদুল হাসান সোহাগ। আরও উপস্থিত ছিলেন গড্ডিমারী ইউনিয়ন চেয়ারম্যান অধ্যক্ষ. আবু বক্কর সিদ্দিক শ্যামল, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি শামসুল হক, উপজেলা মহিলা লীগের সম্পাদক মর্জিনা বেগম।

আরও পড়ুন
কর্মসংস্থানের শর্তে মুচলেকা: সোনারগাঁয়ে মাদক ব্যবসা ছাড়লেন আরও এক ব্যবসায়ী
বগুড়ার কাহালুতে পুকুরের পানিতে ডুবে ভাই-বোনসহ তিন শিশুর মৃত্যু
মাদকসংক্রান্ত বিরোধে শ্যালককে রক্ষা করতে গিয়ে দুলাভাই নিহত, আহত ২