
মোঃ ইসলাম: ইংরেজি বছরের প্রথম দিনেই মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার পক্ষে ক্ষুদ্র উদ্যোক্তাদের মাঝে উপহার বিতরণ করে ঠাকুরগাঁও জেলা সেচ্ছাসেবক লীগের সভাপতি মোঃ নজমুল হুদা শাহ্ এ্যাপোলো।
গতকাল রবিবার( ১ জানুয়ারি) সন্ধ্যায় ঠাকুরগাঁও শহরের সত্যপীর ব্রিজ এলাকা থেকে শুরু করে ঠাকুরগাঁও রোড পর্যন্ত ক্ষুদ্র উদ্যোক্তা পান দোকান ব্যবসায়ীদের মাঝে এই উপহার বিতরণ করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন ঠাকুরগাঁও জেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি মোঃ নজমুল হুদা শাহ্ এ্যাপোলো, সদস্য আক্তারুল ইসলাম আকুল,মিঠুন সাবেক সদর উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক আব্দুল ওয়াহু তপু, সাংগঠনিক সম্পাদক রুশাদ, ছাত্রলীগ নেতা আলী আক্কাস ও সাবেক পৌর ছাত্রলীগ নেতা ফাহিম, সমাজকর্মী জিসান করিম, পান দোকান মালিক সমিতির সভাপতি, সাধারণ সম্পাদকসহ জেলা স্বেচ্ছাসেবক লীগের অন্যান্য নেতৃবৃন্দ।
এ সময় স্বেচ্ছাসেবক লীগের সভাপতি মোঃ নজমুল হুদা শাহ্ এ্যাপোলো বলেন, মাননীয় প্রধানমন্ত্রী প্রতিদিনই কোনো না কোনো ভালো কাজের মাধ্যমে দিন শুরু করেন। এ বছরের প্রথম দিন ঠাকুরগাঁওয়ে ক্ষুদ্র উদ্যোক্তা পান দোকান করে তাদের মাঝে উপহার বিতরণের মাধ্যমে শুরু হোক এই বছর।
ক্ষুদ্র ব্যবসায়ীদের উৎসাহ দিচ্ছি মাননীয় প্রধানমন্ত্রী তাদের পাশে আছেন তাদের সঙ্গেই আছেন।

আরও পড়ুন
জামালপুরে অস্তিত্বহীন রাইসমিলের নামে সরকারি বরাদ্দের অভিযোগ, খাদ্য বিভাগের ভূমিকা নিয়ে প্রশ্ন
মেলান্দহে ৪ লাখ টাকার হেরোইনসহ ধরা পড়ল স্বামী-স্ত্রী
ডিমলায় একদিনে পাঁচ খাতে সরকারি সহায়তা বিতরণের উদ্বোধন করলেন সংসদ সদস্য