হোম » সারাদেশ » সিদ্ধিরগঞ্জে নারী হত্যায় মৃত্যুদন্ডপ্রাপ্ত আসামি গ্রেপ্তার

সিদ্ধিরগঞ্জে নারী হত্যায় মৃত্যুদন্ডপ্রাপ্ত আসামি গ্রেপ্তার

সিদ্ধিরগঞ্জ প্রতিনিধি: নারায়নগঞ্জের সিদ্ধিরগঞ্জ সালেহা বেগম নামে নারীকে হত্যা মামলার মৃত্যুদন্ডপ্রাপ্ত আসামি গ্রেপ্তার করেছে র‍্যাব-১১।
আজ সোমবার (২ জানুয়ারি) ভোরে ঢাকার ডেমরা থানার ডগাইর এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।এদিন র‌্যাব-১১’র স্কোয়াড্রন লিডার (উপপরিচালক) এ কে এম মুনিরুল আলম এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
মৃত্যুদন্ড প্রাপ্ত আসামী ফিরোজ (৩৫) নারায়ণগঞ্জ জেলার, সিদ্ধিরগঞ্জ থানার, মিজমিজি গ্রামের বাতেন পাড়া এলাকার   নবী হোসেন ছেলে।

র‌্যাব বলেন, ‘২০০৬ সালের ২৪ সেপ্টেম্বর মিজমিজি এলাকায় সালেহা বেগম নামে এক নারীকে ধারাল অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যার ঘটনা ঘটে। এ ঘটনায় ভিকটিমের স্বামী বাদশা মিয়া সিদ্ধিরগঞ্জ থানায় একটি হত্যা মামলা করেন।

ঘটনার দিন ফিরোজ তার সঙ্গীদের নিয়ে সালেহা বেগমের ঘরে ঢুকে তাকে ও তার সন্তানদের ধারাল অস্ত্র দিয়ে কুপিয়ে জখম করে পালিয়ে যায়।’

তিনি বলেন, ‘স্থানীয়রা তাদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক  সালেহা বেগমকে মৃত ঘোষণা করেন। তিনি সালেহার সন্তানদের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান। প্রাথমিক জিজ্ঞাসাবাদে ফিরোজ হত্যাকাণ্ডের কথা স্বীকার করেন। ফিরোজকে সিদ্ধিরগঞ্জ থানায় হস্তান্তর করা হয়েছে।’

শেয়ার করুন আপনার পছন্দের সোশ্যাল মিডিয়ায়
error: Content is protected !!