
মোঃ নাজমুল ইসলাম সবুজ শরণখোলা প্রতিনিধিঃ সারাদেশের ন্যায় বাগেরহাটের শরণখোলায় শিক্ষার্থীরা পেলো নতুন বছরের বই। এ উপলক্ষে রোববার (১লা জানুয়ারী) সকাল ১০টায় রায়েন্দা সরকারি পাইলট হাইস্কুলে অনুষ্ঠিত হয়েছে বই উৎসব। উৎসবে রায়েন্দা সরকারি পাইলট হাই স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক নির্মলেন্দু হালদারের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন, শরণখোলা উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ নুর-ই-আলম সিদ্দিকী।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোঃ নুরুজ্জামান খান,উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মোঃ আশ্রাফুল ইসলাম। এসময় রায়েন্দা মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয় ও রায়েন্দা সরকারি পাইলট হাইস্কুলের শিক্ষার্থীদের হাতে নতুন বছরের বই তুলে দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ নুর ই আলম সিদ্দিকী।
একই দিনে উপজেলার ১শত ১৪টি প্রাথমিক বিদ্যালয়,২০টি মাধ্যমিক বিদ্যালয় ও ১৬টি মাদ্রাসার শিক্ষার্থীদের হাতে বই তুলে দেয়া হয়। এর মধ্যে আনুষ্ঠানিকভাবে রায়েন্দা সরকারি পাইলট হাইস্কুল, রায়েন্দা (আরকেডিএস) বালিকা বিদ্যালয় ও শরণখোলা আইডিয়াল ইনস্টিটিউটে বই উৎসব পালিত হয়। বছরের প্রথমদিনে নতুন বই পেয়ে খুশি শিক্ষার্থীরা ।

আরও পড়ুন
বাঘা পৌরসভার প্রকৌশলীর বিরুদ্ধে ঠিকাদারের কাছ থেকে ৪ লাখ টাকা ঘুষ দাবির অভিযোগ
নওগাঁয় সড়ক দুর্ঘটনায় নিহত ও আহত পরিবারে আর্থিক সহযোগিতা প্রদান
দশ মাসের আত্মগোপনের অবসান: র্যাবের অভিযানে ধরা মমিনুল হত্যা মামলার আসামি