
মোঃ তারিকুর রহমান: পুলিশ সুপার আব্দুল্লাহ্ আল-মামুন আজ ৩১.১২.২০২২ তারিখ আনুমানিক ১৪:০০ ঘটিকায় জীবননগর থানার নবনির্মিত সার্ভিস ডেলিভারি গোলঘর শুভ উদ্বোধন এবং থানা বার্ষিক পরিদর্শন করেন। এ সময় পুলিশ সুপার থানায় পৌঁছালে জীবননগর থানা পুলিশের চৌকস দল গার্ড অব অনার প্রদান করেন। অভিবাদন মঞ্চ থেকে সালামি গ্রহণ শেষে তিনি থানায় কর্মরত অফিসার ও ফোর্সের সাথে কুশল বিনিময় করেন।

পুলিশ সুপার থানার অফিস, ব্যারাক ও মেস পরিদর্শন করেন। জনগণের সেবক হওয়ার প্রত্যয় নিয়ে জনবান্ধন পুলিশিং, মাদকমুক্ত সমাজ বিনির্মান, আইন-শৃঙ্খলা রক্ষা এবং অপরাধ নিয়ন্ত্রণে সকল পুলিশ সদস্যকে সম্পৃক্ত থাকার জন্য নির্দেশনা প্রদান করেন। পাশাপাশি, গুরুত্বপূর্ণ সড়কে নিয়মিত পুলিশী টহল জোরদার, মোটরসাইকেল মোবাইল, বিট পুলিশিং কার্যক্রম, ওয়ারেন্ট তামিল, বাড়ির মালিক ও ভাড়াটিয়ার তথ্য হালনাগাদকরণ, বাল্যবিবাহ, ইভটিজিং, মাদক ও চোরাচালান প্রতিরোধের উপরে গুরুত্বারোপ করেন। থানার মেসে উন্নতমানের খাবার সরবরাহ, দাপ্তরিক সকল কাজ সুষ্ঠুভাবে সম্পাদন, ফোর্সের ব্যারাক ও আশপাশ এলাকা পরিস্কার পরিছন্ন এবং চাহিদার প্রেক্ষিতে ফোর্সের ছুটি ছাড়তে সংশ্লিষ্ট অফিসারদের নির্দেশনা প্রদান করেন।
উক্ত সময়ে উপস্থিত ছিলেন মোঃ মুন্না বিশ্বাস, সহকারী পুলিশ সুপার (দামুড়হুদা সার্কেল), আলমগীর কবীর, ডিআইও-(১), জেলা বিশেষ শাখা, শেখ সফিকুর রহমান, অফিসার ইনচার্জ, জেলা গোয়েন্দা শাখা, জনাব আব্দুল খালেক, অফিসার ইনচার্জ, জীবননগর থানা, চুয়াডাঙ্গাসহ থানার সকল পদমর্যাদার অফিসার ফোর্সগণ।

আরও পড়ুন
বগুড়া মহাস্থান মাজারের ১৫ দানবাক্সে মিলল সাড়ে ৩৪ লাখ টাকা, গণনায় লেগেছে প্রায় দুই দিন
ব্রাহ্মণবাড়িয়ায় গাঁজাসহ মাদক কারবারি গ্রেফতার
নওগাঁয় সরকারি কর্মকর্তা পরিচয়ে প্রতারণা করায় যুবক আটক