হোম » সারাদেশ » ঢাকাস্থ সিরাজগন্ঞ্জ জেলা সমিতি’র নির্বাচনে নির্বাহী সদস্য পদে বিজয়ী আইনুল হক

ঢাকাস্থ সিরাজগন্ঞ্জ জেলা সমিতি’র নির্বাচনে নির্বাহী সদস্য পদে বিজয়ী আইনুল হক

নিজস্ব প্রতিবেদক: ঢাকাস্থ সিরাজগন্ঞ্জ জেলা সমিতি’র নির্বাচনে নির্বাহী সদস্য পদে নির্বাচিত হয়েছেন ‘আওয়াজ টেলিভিশনে’র নির্বাহী পরিচালক; ‘দৈনিক গণমানুষের আওয়াজ’ পত্রিকার প্রকাশক ও সম্পাদক আইনুল হক। তিনি এস আর তালুকদার-সৈয়দ মনিরুজ্জামান পরিষদ প্যানেল থেকে নির্বাহী সদস্য পদে বিজয়ী হয়েছেন। গত শুক্রবার এই নির্বাচন অনুষ্ঠিত হয়। আজ নববর্ষের প্রথম প্রহরে নির্বাচনের ফলাফল ঘোষণা করা হয়।

গত শুক্রবার সকাল ৮:০০ থেকে ভোট গ্রহণ শুরু হয়ে বিকাল ৪:০০ টায় শেষ হয়। মিরপুর-২ এ অবস্থিত (হার্ড ফাউন্ডেশনের অপজিটে) সিরাজগন্ঞ্জ ভবনে এ নির্বাচন অনুষ্টিত হয়।

উৎসুক সদস্যগণ তাদের সৎ, যোগ্য ও প্রিয় প্রার্থীকে ভোট দেবার জন্য সকাল থেকে ভোট কেন্দ্রে সমাবেত হতে থাকে। সুষ্ঠু , অবাধ ও নিরপেক্ষ নির্বাচনের মধ্য দিয়ে এ নির্বাচন শেষ হয়।

সদস্য মোঃ শহিদুল্লাহ বলেন, এবারের নির্বাচন খুবই সুন্দর হয়েছে। পরিবেশ ভালো লেগেছে। উৎসব মুখর পরিবেশে ভোট দিতে পেরে ভালো লাগছে।

আরেক সদস্য মোঃ জাহিদুল ইসলাম বলেন, নির্বাচনের পরিবেশ, ভোটারদের উপস্থিতি দেখে জাতীয় নির্বাচনের আমেজ তৈরি হয়েছে। মনে হচ্ছে এটা কোনো জাতীয় নির্বাচনের ভোট কেন্দ্র। বিপুল সংখ্যক সদস্য এবারের নির্বাচনে অংশ নিয়েছে।

সদস্য মোঃ মেনহাজ আলী বলেন, বিগত বছরের তুলনায় এবারের নির্বাচনে ভোটারদের উপস্থিতি হয়েছে দেখার মতো। ভোট কাস্টও হয়েছে বেশ। নির্বাচনে বিজয়ীদের কাছে প্রত্যাশা তারা যেনো সিরাজগন্ঞ্জ জেলা সমিতিকে আরো শক্তিশালী ও সমৃদ্ধ করতে সচেষ্ট হয়।

গত শুক্রবার নির্বাচন অনুষ্টিত হলেও প্রার্থীর সংখ্যা বেশি হওয়ায় এবং সুষ্ঠু ,অবাধ ও নিরপেক্ষ নির্বাচনের স্বার্থে ফলাফল দিতে বিলম্ব হয়। অধিকাংশ সদস্য তাতে ক্ষোভ প্রকাশ করে।

 

পরে নির্বাচন কমিশনার বিষয়টি প্রার্থী ও সদস্যদেরকে খোলাসা করে বলেন, সিরাজগন্ঞ্জ জেলা সমিতির নির্বাচনে বিগত বছরের তুলনায় বিপুল সংখ্যাক সদস্য স্বত্বঃস্ফূর্তভাবে অংশ গ্রহণ করেছে। তাছাড়া প্রার্থীর সংখ্যা বেশি হওয়ায় বিভিন্ন ক্যাটাগরিতে ও প্যানেলে বিভক্ত করতে বেশ সময় লেগেছে। বিলম্ব হলেও ঢাকাস্থ সিরাজগন্ঞ্জবাসী যোগ্যদের নির্বাচিত করতে পেরেছে। আমরা নির্বাচন কমিশন সততার সাথে নির্বাচনের ফলাফল দিতে সচেষ্ট হয়েছি।

 

আজ রবিবার (১ জানুয়ারি,২০২৩) নববর্ষের প্রথম প্রহরে নির্বাচন কমিশনার বিজয়ীদের নাম ঘোষণা করেন। কে কত ভোট পেয়েছেন তাও সদস্যদের উপস্থিতিতে ঘোষণা করেন।

নির্বাচন কমিশন সূত্রে জানা যায়, নির্বাহী সদস্য পদে বিজয়ী হয়েছেন উল্লাপাড়ার কৃতি সন্তান, ‘দৈনিক গণ-মানুষের আওয়াজ’ পত্রিকার প্রকাশক ও সম্পাদক এবং ‘আওয়াজ টেলিভিশনে’র নির্বাহী পরিচালক জনাব আইনুল হক।

তিনি তার নিকটতম প্রতিদ্বন্দ্বী থেকে ২৪৭ ভোট বেশি পেয়ে নির্বাচিত হয়েছেন। তিনি ভোট পেয়েছেন ৫৭০; তার নিকটতম প্রতিদ্বন্দ্বী পেয়েছেন ২২৩ ভোট।

তিনি অভিমত ব্যক্ত করে জানান, ঢাকাস্থ সিরাজগন্ঞ্জ জেলা সমিতির এই নির্বাচনে যারা বিজয়ী হয়েছেন তারা সবাই শিক্ষিত ও যোগ্য ব্যক্তি। সমিতির উন্নয়নে শিক্ষিত ও যোগ্যদেরকে নির্বাচিত করায় তিনি সদস্যদের অভিনন্দন জানিয়েছেন।

তিনি সমিতির উত্তরোত্তর সাফল্য কামনা করে বলেন, ঢাকাস্থ সিরাজগন্ঞ্জ জেলা সমিতিকে আরও সমৃদ্ধ করে তুলতে তিনি আপ্রাণ চেষ্টা করে যাবেন।

গত শুক্রবার নির্বাচন অনুষ্ঠিত হয়ে আজ রবিবার (১ জানুয়ারী,২০২৩) প্রথম প্রহরে নির্বাচনের ফলাফল ঘোষণা করেন নির্বাচন কমিশনার। সামনের দিনগুলোতে নির্বাচিত প্রার্থীরা সমিতির উন্নয়নের জন্য কাজ করতে পারে এমনটাই প্রত্যাশা ঢাকাস্থ সিরাজগন্ঞ্জ সমিতির সদস্যদের।

 

শেয়ার করুন আপনার পছন্দের সোশ্যাল মিডিয়ায়
error: Content is protected !!