হোম » সারাদেশ » উল্লাপাড়ায় ট্যাকলরী ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ নিহত ১ আহত ২

উল্লাপাড়ায় ট্যাকলরী ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ নিহত ১ আহত ২

সিরাজগঞ্জের উল্লাপাড়ায় ট্যাংকলরী সাথে মুখোমুখি সংঘর্ষে ইনজামুল হক (২৪) নামে ১ মোটরসাইকেল আরোহী নিহত হয়েছে। ইনজামুল উল্লাপাড়ার প্যাচরপাড়া গ্রামের নজরুল ইসলামের ছেলে। এবং সিরাজগঞ্জ ইসলামিয়া সরকারি কলেজের চতুর্থ বর্ষের শিক্ষার্থী।

বুধবার পৌনে ৩ টার দিকে বগুড়া নগরবাড়ি মহাসড়কের শ্রীকোলা চৌকিদহ ব্রিজে এ দূর্ঘটনা ঘটে। এসময় তার সাথে থাকা মোটরসাইকেলের সহযাত্রী ২ জন আহত হয়েছে। আহতরা হলেন নাইম হোসেন (২২) সিয়াম হোসেন (২৫)। আহতদের ফায়ার সার্ভিসের কর্মীরা উদ্ধার করে চিকিৎসার জন্য উল্লাপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠিয়েছে।

মোটরসাইকেল আরোহী ইনজামুল বিয়ের সরঞ্জাম কিনে বাড়িতে যাচ্ছিল এসময় বাড়াবাড়িগামী তেলের ট্যাংকের সাথে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ ঘটে এতে ঘটনাস্থলে ইনজামুল নিহত হয়।

উল্লাপাড়া মডেল থানা পরিদর্শক (তদন্ত) এনামুল হক নিশ্চিত করে জানান চৌকিদহ ব্রিজের পাশে বাঘাবাড়িগামী ট্যাংকলরীর সাদা মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ ইনমুল নামে একজন নিহত হয়। আহতরা চিকিৎসাধীন রয়েছে। ট্যাংকলরী আটক করা হয়েছে চালক পলাতক রয়েছে।

শেয়ার করুন আপনার পছন্দের সোশ্যাল মিডিয়ায়
error: Content is protected !!