
আওয়াজ অনলাইন: বিকাল ৩টায় রাজধানীর ইন্ঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে প্রথম অধিবেশনের পর আওয়ামী লীগের ২২তম সম্মেলনের দ্বিতীয় অধিবেশন শুরু হয়েছে।
এর আগে ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানে সকাল সাড়ে ১০টায় শুরু হয়ে দুপুর সোয়া একটায় প্রথম অধিবেশন শেষ হয়। দলের সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার বক্তব্যের মধ্য দিয়ে প্রথম অধিবেশন শেষ হয়।
এ সময় কাউন্সিলরদের বক্তব্যের জন্য মঞ্চ উন্মুক্ত করে দেন আওয়ামী লীগ সভাপতি। একেক বিভাগ থেকে কাউন্সিলররা বক্তব্য দেবেন। এরপরও কোনো কাউন্সিলর বাদ থাকলে বর্ধিত সভার আয়োজন করা হবে। সেখানে তিনি তার বক্তব্য উপস্থাপন করবেন।
দ্বিতীয় অধিবেশনের মধ্য দিয়ে কাউন্সিলরদের সিদ্ধান্তের ওপর ভিত্তি করে দলের সভাপতি ও সাধারণ সম্পাদকসহ কেন্দ্রীয় কমিটির গুরুত্বপূর্ণ পদে নির্ধারিত হবে।
তবে আওয়ামী লীগের সভাপতি পদে শেখ হাসিনা থাকছেন বলে ইতিমধ্যে নিশ্চিত করেছেন সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। দ্বিতীয় অধিবেশন শেষে সন্ধ্যা ছয়টায় সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন রয়েছে।
সূত্রঃ বাংলাভিশন

আরও পড়ুন
জামালপুরে অস্তিত্বহীন রাইসমিলের নামে সরকারি বরাদ্দের অভিযোগ, খাদ্য বিভাগের ভূমিকা নিয়ে প্রশ্ন
মেলান্দহে ৪ লাখ টাকার হেরোইনসহ ধরা পড়ল স্বামী-স্ত্রী
ডিমলায় একদিনে পাঁচ খাতে সরকারি সহায়তা বিতরণের উদ্বোধন করলেন সংসদ সদস্য