
এম এ রাশেদ: বগুড়ায় দূর্বৃত্তের ছুরিকাঘাতে মতিউর রহমান (৪০) নামে এক ব্যক্তি খুন হয়েছেন। আজ শনিবার সকাল সোয়া ৯ টার দিকে সদর উপজেলার নিশিন্দারা এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত ব্যক্তি, বগুড়া সদর উপজেলার শেখেরকোলা ইউনিয়নের কালিবালা এলাকার মৃত মহির উদ্দিনের ছেলে মতিউর রহমান (৪০)। সদরের গোদারপাড়া এলাকার বি.জি ল্যাবরেটরিজে কর্মরত ছিলেন।
জানা গেছে, আজ শনিবার (২৪ ডিসেম্বর) সকালে মতিউর তার বাড়ি থেকে বের হয়ে গোদারপাড়া অফিসে যাচ্ছিলেন। যাত্রাপথে নিশিন্দারা এলাকায় দূর্বৃত্তরা তাকে ছুরিকাঘাত করেন।
এসময় স্থানীয়রা গুরুতর আহত অবস্থায় মতিউরকে উদ্ধার করে শহীদ জিয়াউর রহমান মেডিকের কলেজ হাসপাতালে নিয়ে গেলে সকাল পৌনে ১০ টার দিকে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
এ বিষয়ে উপশহর পুলিশ ফাঁড়ির ইনচার্জ (ইন্সপেক্টর) সুজন মিয়া জানান, নিহতের মরদেহ বর্তমানে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে রাখা আছে। এ ঘটনায় জড়িতদের শনাক্ত ও দ্রুত গ্রেফতারে কাজ শুরু হয়েছে।

আরও পড়ুন
কর্মসংস্থানের শর্তে মুচলেকা: সোনারগাঁয়ে মাদক ব্যবসা ছাড়লেন আরও এক ব্যবসায়ী
বগুড়ার কাহালুতে পুকুরের পানিতে ডুবে ভাই-বোনসহ তিন শিশুর মৃত্যু
মাদকসংক্রান্ত বিরোধে শ্যালককে রক্ষা করতে গিয়ে দুলাভাই নিহত, আহত ২