
এম,এ রাশেদ,বগুড়া জেলা প্রতিনিধিঃ বগুড়ায় দুর্বত্তদের ছুরিকাঘাতে মতিউর রহমান (৪০) নামে এক ব্যক্তি খুন হয়েছেন। শনিবার সকাল সোয়া ৯ টার দিকে সদর উপজেলার নিশিন্দারা এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত ব্যক্তি, বগুড়া সদর উপজেলার শেখেরকোলা ইউনিয়নের কালিবালা এলাকার মৃত মহির উদ্দিনের ছেলে মতিউর রহমান (৪০)। সদরের গোদারপাড়া এলাকার বি.জি ল্যাবরেটরিজে কর্মরত তিনি ।
জানা গেছে, শনিবার (২৪ ডিসেম্বর) সকালে মতিউর তার বাড়ি থেকে বের হয়ে গোদারপাড়া অফিসে যাচ্ছিলেন। যাত্রাপথে নিশিন্দারা এলাকায় দুর্বত্তরা তাকে ছুরিকাঘাত করেন। এসময় স্থানীয়রা গুরুতর আহত অবস্থায় মতিউরকে উদ্ধার করে শহীদ জিয়াউর রহমান মেডিকের কলেজ হাসপাতালে নিয়ে গেলে সকাল পৌনে ১০ টার দিকে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
এ বিষয়ে উপশহর পুলিশ ফাঁড়ির ইনচার্জ (ইন্সপেক্টর) সুজন মিয়া জানান, নিহতের মরদেহ বর্তমানে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে রাখা আছে। এ ঘটনায় জড়িতদের শনাক্ত ও দ্রুত গ্রেফতারে কাজ শুরু হয়েছে।

আরও পড়ুন
বগুড়া মহাস্থান মাজারের ১৫ দানবাক্সে মিলল সাড়ে ৩৪ লাখ টাকা, গণনায় লেগেছে প্রায় দুই দিন
ব্রাহ্মণবাড়িয়ায় গাঁজাসহ মাদক কারবারি গ্রেফতার
নওগাঁয় সরকারি কর্মকর্তা পরিচয়ে প্রতারণা করায় যুবক আটক