
এম,এ রাশেদ বগুড়া জেলা প্রতিনিধিঃ বগুড়ার ধুনটে মসজিদের লোহার জানালা ভেঙ্গে ভিতরে ঢুকে অর্ধলক্ষাধীক টাকা চুরির ঘটনা ঘটেছে। ১৯ ডিসেম্বার সোমবার দিবাগত রাতে উপজেলার কালেরপাড়া ইউনিয়নের সরুগ্রাম পশ্চিমপাড়া জামে মসজিদে কে বা কাহারা এ চুরির ঘটনা ঘটায়। এঘটনায় মসজিদ কমিটির সভাপতি মোতাচ্ছিম বিল্লাহ সোহেল বাদি হয়ে মঙ্গলবার থানায় একটি সাধারন ডায়রি করে।
ডায়েরির অভিযোগ ও স্থানীয় সুত্রে জানা যায়, গত সোমবার দিবাগত রাতে এশার নামায শেষে প্রতিদিনের ন্যায় মসজিদের দরজা তালাবদ্ধ করে ইমাম, মোয়াজ্জিন ও মুক্তাদিগন নিজ নিজ বাড়িতে যায়। পরের দিন ২০ ডিসেম্বার মঙ্গলবার ফজরের নামায শেষ করে সবাই বাড়িতে যায়। ওই দিন বেলা ৮ টার দিকে মসজিদের মোয়াজ্জিন মসজিদ ঝাড়ু দিতে এসে জানালার গ্রীল ও আলমারির তালা ভাঙ্গা দেখতে পায়।
চুরির বিষয়টি বুঝতে পেরে সভাপতিকে খবর দেয়। পরে জানা যায় মসজিদে সংরক্ষিত ৬৬ হাজার টাকা ও জুমা বারের কৌটা কালেকশনের টাকা কে বা কাহারা চুরি করে নিয়ে যায়। মসজিদ কমিটির সভাপতি বলেন, চুরির বিষয়টি কমিটি ও মহল্লার সকলকে জানিয়ে সবার পরামর্শক্রমে থানায় সাধারন ডায়েরি করেছি। চলতি বছরের শুরুর দিকে মসজিদের পর পর ২টি টিউবয়েল চুরি হয় বলেও জানান সভাপতি মোতাচ্ছিম বিল্লাহ সোহেল।
এ ঘটনায় ধুনট থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ রবিউল ইসলামের সাথে যোগাযোগ করা হলে তিনি জানান, মসজিদের চুরি সংক্রান্ত বিষয়ে একটি অভিযোগ পেয়েছি। তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহন করা হবে।

আরও পড়ুন
শহীদ জিয়ার ৪৫তম শাহাদাৎবার্ষিকী উপলক্ষ্যে সাকিব রাইয়্যানের উদ্যোগে আলোচনা সভা অনুষ্ঠিত
কাউখালীতে মাদক ব্যবসায়ী গ্রেপ্তার, ৪০০ গ্রাম গাঁজা উদ্ধার
আলফাডাঙ্গায় প্রবাসীর বাড়িতে হামলা ও লুটপাট, ভিডিও ফুটেজ ভাইরাল