
পটুয়াখালী প্রতিনিধি: পটুয়াখালীর মির্জাগঞ্জ উপজেলার সুবিদখালী বাজার বণিক সমিতির কমিটি গঠন করা হয়েছে। এ উপলক্ষে মঙ্গলবার ( ২০ ডিসেম্বর) রাত ৮ টায় সুবিদখালী বাজার বণিক সমিতির সভাপতি মরহুম গিয়াস উদ্দিন মধু বেপারীর বাসভবনের দ্বিতীয় তলায় সভা অনুষ্ঠিত হয়। সভায় সুবিদখালী বাজারের সকল ব্যবসায়ীদের মতামতের ভিত্তিতে বিশিষ্ট ব্যবসায়ী মো.বাহউদ্দিন বেপারীকে সভাপতি ও মো.খলিলুর রহমান মোল্লাকে সাধারণ সম্পাদক নির্বাচিত করা হয়েছে।
স্থানীয় ইউপি চেয়ারম্যান ও সুবিদখালী বাজার ব্যবস্থাপনা কমিটির সভাপতি মো.আনোয়ার হোসেন খানের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন,উপজেলা চেয়ারম্যান খান মো.আবু বকর সিদ্দিকী। এসময়ে আরো বক্তব্য রাখেন,উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো.জসিম উদ্দিন জুয়েল বেপারী,যুগ্ম সাধারণ সম্পাদক সুবল চন্দ্র দেবনাথ,সুবিদখালী বাজার কমিটির সভাপতি মাওলানা ফরিদ উদ্দিন,সাধারণ সম্পাদক আবু বেপারী,উপজেলা প্রেসক্লাবের সভাপতি মো.মনিরুল ইসলাম প্রমুখ।
সভা চলাকালীন সময়ে বাজার কমিটির সাধারণ সম্পাদক আবু বেপারী সাংবাদিকদের নিয়ে আপত্তিকর বক্তব্য দেওয়ায় সাংবাদিকদের তোপের মুখে পরেন তিনি। এসময় কিছুটা হট্টগোল সৃষ্টি হয়। পরে আপত্তিকর বক্তব্য দেওয়ার জন্য সবার সামনে দুঃখপ্রকাশ করেন তিনি।
সুবিদখালী বাজার বণিক সমিতির নব-গঠিত কমিটির সভাপতি মো. বাহউদ্দিন বেপারী ও সাধারণ সম্পাদক মো.খলিলুর রহমান মোল্লা বাজারের সকল ব্যবসায়ীদের অভিনন্দন ও শুভেচ্ছা জ্ঞাপন করেন।

আরও পড়ুন
কর্মসংস্থানের শর্তে মুচলেকা: সোনারগাঁয়ে মাদক ব্যবসা ছাড়লেন আরও এক ব্যবসায়ী
বগুড়ার কাহালুতে পুকুরের পানিতে ডুবে ভাই-বোনসহ তিন শিশুর মৃত্যু
মাদকসংক্রান্ত বিরোধে শ্যালককে রক্ষা করতে গিয়ে দুলাভাই নিহত, আহত ২