
কাজী আবদুস শাকুর : ইউনিভার্সিটি অব হার্টফোর্ডশায়ারের বাংলাদেশী ছাত্রদের সহায়তায় হার্টফোর্ডশায়ার বাংলাদেশ সোসাইটির নান্দনিক আয়োজনে ১৬ ই ডিসেম্বর পালিত হয়ে গেলো বাংলাদেশের বিজয় দিবস।

সকাল ১১ টায় পতাকা উত্তোলন ও দুপুর ২.৩০ টায় সাংস্কৃতিক অনুষ্ঠান হয়। অনুষ্ঠানের ভেন্যু ছিল ক্যাফে এম্বিশন, ইউনিভার্সিটি অব হার্টফোর্ডশায়ার। অনুষ্ঠানের ইভেন্টের ম্যানেজার ও উপস্থাপক ছিলেন কাজী আবদুস শাকুর। স্বেচ্ছাসেবক হিসেবে ছিলেন মায়মুন এবং মনিরুজ্জামান মজিদ।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাংলাদেশ সোসাইটির চেয়ারপার্সন মোঃ নাফিস ফুয়াদ নিলয়, বাংলাদেশী সোসাইটির উপদেষ্টা জুবায়ের আহমেদ, ইনক্লুশন অফিসার রবিন। অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- Herts SU এর প্রেসিডেন্ট রায়ানন এলিস, এর অ্যাক্টিভিটি সম্পর্কিত ভাইস প্রেসিডেন্ট সাজ, কমিউনিটি ভাইস প্রেসিডেন্ট ওসামা, শিক্ষা বিষয়ক ভাইস প্রেসিডেন্ট আমান এবং সোসাইটি কো-অর্ডিনেটর ইভা।

আয়জকরা বলেন “বিদেশের মাটিতে দেশের জাতীয় উৎসবের মতো অনুষ্ঠান পালন সমগ্র প্রবাসী তথা বাংলাদেশীদের জন্য অত্যন্ত গর্বের এবং প্রশান্তির একটি বিষয়। এটা কেবল আমাদের যাত্রার শুরু। বাংলাদেশের বাকি দিবসগুলোও আমরা এভাবে পালন করবো । আর এভাবেই বিদেশের মাটিতে প্রজন্ম থেকে প্রজন্মে আমরা ছড়িয়ে দেবো বাঙালি জাতির গৌরবোজ্জ্বল ইতিহাস।

আরও পড়ুন
বাঘা পৌরসভার প্রকৌশলীর বিরুদ্ধে ঠিকাদারের কাছ থেকে ৪ লাখ টাকা ঘুষ দাবির অভিযোগ
নওগাঁয় সড়ক দুর্ঘটনায় নিহত ও আহত পরিবারে আর্থিক সহযোগিতা প্রদান
দশ মাসের আত্মগোপনের অবসান: র্যাবের অভিযানে ধরা মমিনুল হত্যা মামলার আসামি