
ঠাকুরগাঁও জেলা প্রতিনিধি: ঠাকুরগাঁও জেলা উন্নয়ন সমন্বয় কমিটির সভা অনুষ্ঠিত হয়।রোববার (১৮ ডিসেম্বর) ঠাকুরগাঁও জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়। ঠাকুরগাঁও জেলা প্রশাসনের আয়োজনে সভায় ঠাকুরগাঁও জেলা প্রশাসক মো: মাহবুবুর রহমানের সভাপতিত্বে বক্তব্য দেন, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো: মামুন ভুইয়া, অতিরিক্ত পুলিশ সুপার মো: আসাদুজ্জামান, এনএসআই’র জয়েন্ট ডিরেক্টর হেমায়েত হোসেন, ঠাকুরগাঁও জেলা পরিষদের নির্বাহী কর্মকর্তা এম.এম মহিউদ্দিন কবীর মাহিন, বালিয়াডাঙ্গী উপজেলা নির্বাহী কর্মকর্তা বিপুল কুমার, ঠাকুরগাঁও পৌরসভার মেয়র আঞ্জুমান আরা বেগম বন্যা, ঠাকুরগাঁও সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা আবু তাহের মো: সামসুজ্জামান, এলজিইডি’র নির্বাহী প্রকৌশলী শাহারুল আলম মন্ডল, সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ আবু বক্কর ছিদ্দিক, ঠাকুরগাঁও প্রেস ক্লাবের সভাপতি মনসুর আলী, বালিয়াডাঙ্গী উপজেলা চেয়ারম্যান আলী আসলাম জুয়েল, প্রমুখ। সভায় ঠাকুরগাঁও জেলার বিভিন্ন সরকারী দপ্তরের উর্দ্ধতন কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন। ঠাকুরগাঁও জেলার উন্নয়নে বিভিন্ন বিষয়ের উপরে আলোচনা করা হয় সভায়।

আরও পড়ুন
টাঙ্গাইলে এলজিইডির নির্বাহী প্রকৌশলীর প্রশ্নবিদ্ধ পদায়ন উঠেছে, স্বচ্ছতা ও নিরপেক্ষতা নিয়ে মিশ্র প্রতিক্রিয়া
আত্রাইয়ে দুই ভ্যানের মুখোমুখি সংঘর্ষে এক গৃহবধূর পা বিচ্ছিন্ন
আড়ানী ডিগ্রি কলেজে ৩১টি নতুন ডেস্কটপ কম্পিউটার প্রদান