
সিলেট প্রতিনিধি: সিলেট জেলা আওয়ামী লীগের সভাপতি ও সাবেক এমপি আলহাজ্ব শফিকুর রহমান চৌধুরী যুক্তরাজ্য থেকে আগমন উপলক্ষ্যে সিলেট জেলা আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ, স্বেচ্ছাসেবক লীগ সহ অঙ্গসংগঠনের উদ্যোগে শনিবার (১৭ ডিসেম্বর) সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমান বন্দরে ভিআইপি লাউঞ্জ এর সামনে এক সংবর্ধনা প্রদান করা হয়।
সিলেট জেলা পরিষদের চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এডভোকেট নাসির উদ্দিন খান এর পরিচালনায় সংবর্ধিত অতিথির বক্তব্যে আলহাজ্ব শফিকুর রহমান চৌধুরী বলেন, প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশ আজ উন্নয়নের চরম শিখড়ে পৌছেছে। জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে উন্নত, সমৃদ্ধ ও স্মার্ট বাংলাদেশ গড়তে আওয়ামী লীগের সাথেই থাকুন। উন্নয়নের ধারাকে বাধাগ্রস্থ করতে বিএনপি- জামাতশিবির একের পর এক ষড়যন্ত্র করে যাচ্ছে। তাই তাদেরকে রাজনৈতিকভাবে প্রতিহত করতে আওয়ামী লীগের প্রত্যেকটি নেতাকর্মীকে প্রস্তুত থাকতে হবে।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক এডভোকেট মিসবাহ উদ্দিন সিরাজ, জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি আশফাক আহমদ,
এডভোকেট শাহ মশাহীদ আলী, যুগ্মক সাধারণ সম্পাদক মোহাম্মদ আলী দুলাল, সাংগঠনিক সম্পাদক এডভোকেট মাহফুজুর রহমান, বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক মোস্তাক আহমদ পলাশ।
অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন আওয়ামী লীগ সদস্য এ আর সেলিম, বালাগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সভাপতি মোস্তাকুর রহমান মফুর, বিশ্বনাথ উপজেলা আওয়ামী লীগের সভাপতি শাহ আসাদুজ্জামান আসাদ, ওসমানী নগর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আফজালুর রহমান চৌধুরী নাজলু, সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি নিজাম উদ্দিন, সাধারণ সম্পাদক হিরণ মিয়া, স্বেচ্ছাসেবক লীগের কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি সুব্রত পুরকায়স্থ, জৈন্তাপুর উপজেলা আওয়ামী লীগের সভাপতি কামাল আহমদ প্রমুখ।

আরও পড়ুন
সরকারি সহায়তার নামে কোটি টাকার প্রতারণা: চাঁপাইনবাবগঞ্জে ‘মাসকুরা ট্রেডার্স’ এর বিরুদ্ধে ভুক্তভোগীদের মানববন্ধ
গোপালপুরে বিএনপি’র স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক এর বাবা ইন্তেকাল করেছেন
বগুড়ায় ২ বছরের শিশুকে অপহরণ চেষ্টা, প্রতিবাদ করায় বাবাকে কুপিয়ে হত্যার চেষ্টা