
মিজানুর রহমানঃ লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলা প্রশাসনের উদ্যোগে শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার উপজেলা পরিষদ কনফারেন্স কক্ষে উক্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
ইউএনও নাজির হোসেনের সভাপতিত্বে আয়োজিত আলোচনা সভায় বক্তব্য রাখেন হাতীবান্ধা উপজেলা পরিষদ চেয়ারম্যান মশিউর রহমান মামুন, সহকারী কমিশনার (ভূমি) লোকমান হোসেন, ওসি শাহা আলম, উপজেলা সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার আব্দুল জব্বার, মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ডের উপজেলা আহবায়ক রোকনুজ্জামান সোহেল প্রমুখ।
বক্তাগন বলেন, শহীদ বুদ্ধিজীবীসহ লাখো শহীদের আত্মার প্রতি আমাদের গভীর শ্রদ্ধা। এবং শহীদ বুদ্ধিজীবী হত্যা একটি পরিকল্পিত হত্যাকান্ড। পাকিস্তান বাহিনী সেসময় নিজেদের পরাজয় নিশ্চিত জেনে আমাদের দেশকে মেধাহীন করার লক্ষ্যে বুদ্ধিজীবীদের তুলে নিয়ে হত্যা করেছেন।

আরও পড়ুন
জামালপুরে অস্তিত্বহীন রাইসমিলের নামে সরকারি বরাদ্দের অভিযোগ, খাদ্য বিভাগের ভূমিকা নিয়ে প্রশ্ন
মেলান্দহে ৪ লাখ টাকার হেরোইনসহ ধরা পড়ল স্বামী-স্ত্রী
ডিমলায় একদিনে পাঁচ খাতে সরকারি সহায়তা বিতরণের উদ্বোধন করলেন সংসদ সদস্য