
সজীব আহম্মেদ রিমন: গতকাল মঙ্গলবার কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে পরিষ্কার-পরিচ্ছন্নতা কর্মসূচি ২০২২ অনুষ্ঠিত হয়। কুমিল্লা বিশ্ববিদ্যালয় (কুবি) ছাত্র পরামর্শক ও নির্দেশনা দপ্তর কর্তৃক আয়োজিত এ অনুষ্ঠানটি পরিচালিত হয়।
গতকাল মঙ্গলবার (১৩ ডিসেম্বর) সকাল ১১ টায়পরিষ্কার পরিচ্ছন্নতা কর্মসূচি ২০২২- এ কথা বলেন উপাচার্য অধ্যাপক ড. এ এফ এম আবদুল মঈন।
কুবি উপাচার্য বলেন, ‘আমি শুধু বিশ্ববিদ্যালয়ই নয় আমি চাই শিক্ষার্থীদের মনও পরিষ্কার হোক, যাতে করে তারা বিশ্বের দরবারে কুমিল্লা বিশ্ববিদ্যালয়কে ইতিবাচকভাবে উপস্থাপন করতে পারে।’
তিনি আরও বলেন, এরকম একটি কাজে সম্পৃক্ত হতে পেরে আমার খুব ভালো লাগছে। শিক্ষার্থীদের আমি বলতে চাই তোমরা শুধু আজকের জন্য না সবসময়ের জন্য তোমার ক্যাম্পাস পরিষ্কার রাখবে।
এছাড়াও পরিষ্কার-পরিচ্ছন্নতা কর্মসূচিতে উপস্থিত ছিলেন কোষাধ্যক্ষ অধ্যাপক ড. আসাদুজ্জামান, প্রক্টর কাজী উমর সিদ্দিকী, ছাত্র পরামর্শক ও উপদেষ্টা ড. মো. হাবিবুর রহমানসহ বিভিন্ন বিভাগের শিক্ষক ও শিক্ষার্থীরা।

আরও পড়ুন
তদন্ত প্রতিবেদন চাওয়াকে কেন্দ্র করে চাবি চুরির অভিযোগ, ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে আইনি পদক্ষেপ
টাঙ্গাইলে এলজিইডির নির্বাহী প্রকৌশলীর প্রশ্নবিদ্ধ পদায়ন উঠেছে, স্বচ্ছতা ও নিরপেক্ষতা নিয়ে মিশ্র প্রতিক্রিয়া
আত্রাইয়ে দুই ভ্যানের মুখোমুখি সংঘর্ষে এক গৃহবধূর পা বিচ্ছিন্ন