
এম,এ রাশেদ,বগুড়া প্রতিনিধিঃ বগুড়ার আদমদীঘিতে পুকুরে নেমে মাছ ধরতে গিয়ে ইলিয়াছ হোসেন (২৩) নামের এক যুবক বিদ্যুতায়িত হয়ে মারা গেছে। তিনি আদমদীঘি উপজেলার কদমা গ্রামের জাহের আলীর ছেলে। গতকাল মঙ্গলবার (১৩ ডিসেম্বর) বেলা ১০টায় কদমা গ্রামে এ ঘটনা ঘটে।
জানাযায়, আদমদীঘি উপজেলার কদমা গ্রামের ইলিয়াছ হোসেন তার বাড়ির পাশে পুকুরে মাছচাষ করেন। গতকাল মঙ্গলবার সকালে ওই পুকুরে বৈদ্যুতিক সংযোগ দিয়ে সাবমারসিবল পাম্প বসিয়ে পুকুর থেকে পানি সেচ দেন।
পানি সেচ শেষে বিদ্যুতের সংযোগ বিচ্ছিন্ন না করেই পুকুরে নেমে মাছ ধরতে গিয়ে বিদ্যুতায়িত হন তিনি। স্থানীয়রা তাকে উদ্ধার করে নওগাঁ সদর হাসপাতালে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। আদমদীঘি থানার ওসি রেজাউল করিম জানান, এ ঘটনায় থানায় একটি ইউডি মামলা হয়েছে।

আরও পড়ুন
ক্ষেতলালে পুলিশের সাঁড়াশি অভিযান: ৩১ পিস ট্যাপেনটাডলসহ ২ মাদক কারবারি গ্রেপ্তার
বাঘা পৌরসভার প্রকৌশলীর বিরুদ্ধে ঠিকাদারের কাছ থেকে ৪ লাখ টাকা ঘুষ দাবির অভিযোগ
নওগাঁয় সড়ক দুর্ঘটনায় নিহত ও আহত পরিবারে আর্থিক সহযোগিতা প্রদান