হোম » সারাদেশ » বগুড়ার আদমদীঘিতে পুকুরে মাছ ধরতে গিয়ে বিদ্যুতায়িত হয়ে যুবকের মৃত্যু

বগুড়ার আদমদীঘিতে পুকুরে মাছ ধরতে গিয়ে বিদ্যুতায়িত হয়ে যুবকের মৃত্যু

এম,এ রাশেদ,বগুড়া প্রতিনিধিঃ বগুড়ার আদমদীঘিতে পুকুরে নেমে মাছ ধরতে গিয়ে ইলিয়াছ হোসেন (২৩) নামের এক যুবক বিদ্যুতায়িত হয়ে মারা গেছে। তিনি আদমদীঘি উপজেলার কদমা গ্রামের জাহের আলীর ছেলে। গতকাল মঙ্গলবার (১৩ ডিসেম্বর) বেলা ১০টায় কদমা গ্রামে এ ঘটনা ঘটে।
জানাযায়, আদমদীঘি উপজেলার কদমা গ্রামের ইলিয়াছ হোসেন তার বাড়ির পাশে পুকুরে মাছচাষ করেন। গতকাল মঙ্গলবার সকালে ওই পুকুরে বৈদ্যুতিক সংযোগ দিয়ে সাবমারসিবল পাম্প বসিয়ে পুকুর থেকে পানি সেচ দেন।
পানি সেচ শেষে বিদ্যুতের সংযোগ বিচ্ছিন্ন না করেই পুকুরে নেমে মাছ ধরতে গিয়ে বিদ্যুতায়িত হন তিনি। স্থানীয়রা তাকে উদ্ধার করে নওগাঁ সদর হাসপাতালে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। আদমদীঘি থানার ওসি রেজাউল করিম জানান, এ ঘটনায় থানায় একটি ইউডি মামলা হয়েছে।
শেয়ার করুন আপনার পছন্দের সোশ্যাল মিডিয়ায়
error: Content is protected !!