
রবিউল হাসান লায়ন : দেশব্যাপী জামাত-বিএনপি জোটের নৈরাজ্যের বিরুদ্ধে জামালপুরে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশে করেছে আওয়ামী লীগ। শুক্রবার বিকেলে শহরের বকুলতলা মোড় থেকে বিক্ষোভ মিছিল বের হয়। মিছিলে নেতৃত্ব দেন জামালপুর জেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট মুহাম্মদ বাকী বিল্লাহ ও সাধারণ সম্পাদক বিজন কুমার চন্দ। বিক্ষোভ মিছিলটি শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে স্থানীয় জাহেদা সফির মহিলা কলেজ গেইট এলাকায় গিয়ে শেষ হয়।
জামালপুর পৌর আওয়ামী লীগ এ বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশের আয়োজন করে। পৌর আওয়ামী লীগের সভাপতি মাসুম রেজা রহিমের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মোহাম্মদ ছানোয়ার হোসেন ছানুর সঞ্চালনায় বিক্ষোভ মিছিলে জেলা আওয়ামী লীগের সাবেক সহ-সভাপতি সৈয়দ আতিকুর রহমান ছানা, আশরাফ হোসেন তরফদার, যুগ্মসাধারণ সম্পাদক অধ্যাপক মো. সুরুজ্জামানসহ আওয়ামী লীগ, মহিলা আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ এবং অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ অংশ নেন।

আরও পড়ুন
দশ মাসের আত্মগোপনের অবসান: র্যাবের অভিযানে ধরা মমিনুল হত্যা মামলার আসামি
চিলাহাটি রেলস্টেশনে দুই শিশু সন্তানসহ মায়ের আত্মহত্যার চেষ্টা
সরকারি সহায়তার নামে কোটি টাকার প্রতারণা: চাঁপাইনবাবগঞ্জে ‘মাসকুরা ট্রেডার্স’ এর বিরুদ্ধে ভুক্তভোগীদের মানববন্ধ