
এস কে মিন্টু, মির্জাগঞ্জ (পটুয়াখালী) প্রতিনিধি: পুলিশ জনতার, জনতাই পুলিশ,‘বিট পুলিশিং বাড়ি বাড়ি,নিরাপদ সমাজ গড়ি’ এই স্লোগানকে সামনে রেখে পুলিশের সেবা, কিশোর গ্যাং, সন্ত্রাস,জঙ্গিবাদ, মাদক,জুয়া, ইভটিজিং, বাল্য বিবাহ ও যৌতুক প্রতিরোধের লক্ষ্যে মহিষকাটা বাজারে বিট পুলিশিং কার্যক্রম ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (৮ ডিসেম্বর) বিকেলে মির্জাগঞ্জ উপজেলার আমড়াগাছিয়া ইউনিয়নের মহিষকাটা বাজারে স্থানীয় জনপ্রতিনিধিদের সাথে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
আমড়াগাছিয়া ইউপি চেয়ারম্যান এটিএম মোস্তাফিজুর রহমানের সভাপতিত্বে এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন মির্জাগনজ থানার অফিসার ইনচার্জ মো.আনোয়ার হোসেন।
এ সময় ওসি বলেন, পুলিশ ইচ্ছে করলেই একার পক্ষে মাদকমুক্ত সমাজ গঠন করতে পারবে না। মাদকমুক্ত সমাজ গড়তে হলে সমাজের সকল শ্রেণি-পেশার মানুষকে ঐক্যবদ্ধভাবে প্রচেষ্টা চালিয়ে যেতে হবে।
এ সময় আরো উপস্থিত ছিলেন ইউপি সদস্য মো.ওয়ালিদ হোসেন খান,ইউনিয়ন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক মো.মামুন বিশ্বাস,নযুগ্ম-সাধারণ সম্পাদক মো.জলিলুর রহমান বেপারী প্রমুখ।

আরও পড়ুন
শহীদ জিয়ার ৪৫তম শাহাদাৎবার্ষিকী উপলক্ষ্যে সাকিব রাইয়্যানের উদ্যোগে আলোচনা সভা অনুষ্ঠিত
কাউখালীতে মাদক ব্যবসায়ী গ্রেপ্তার, ৪০০ গ্রাম গাঁজা উদ্ধার
আলফাডাঙ্গায় প্রবাসীর বাড়িতে হামলা ও লুটপাট, ভিডিও ফুটেজ ভাইরাল