
হুমায়ুন কবির সুমন, সিরাজগঞ্জ প্রতিনিধি : সিরাজগঞ্জে ১৮২ পিস ইয়াবাসহ কাওছার আলী শেখ (২১) নামের এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে র্যাব-১২ সদস্যরা। বুধবার (২৩ নভেম্বর) রাতে জেলার কামারখন্দ উপজেলার ভদ্রঘাট ইউনিয়নের ভদ্রঘাট বাজারে অভিযান চালিয়ে তাকে আটক করে। আটককৃত কাওছার আলী জেলার সদর উপজেলার বিলগজারিয়া গ্রামের শফিকুল ইসলামের ছেলে। বৃহস্পতিবার (২৪ নভেম্বর) সকালে র্যাব-১২ এর স্কোয়াড কমান্ডার লেফটেন্যান্ট মো. আবুল হাসেম সবুজ এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে মাদক বিরোধী অভিযান চালিয়ে ইয়াবাসহ এক মাদক ব্যবসায়ীকে আটক করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটককৃত মাদক ব্যবসায়ী জানান, দীর্ঘদিন যাবত সে আইন প্রয়োগকারী সংস্থার চোখ ফাঁকি দিয়ে সিরাজগঞ্জ জেলার বিভিন্নস্থানে অবৈধ নেশাজাতীয় মাদকদ্রব্য ক্রয় বিক্রয় করে আসছিলো।
তিনি আরও জানান, আটককৃত আসামির বিরুদ্ধে মামলা দায়ের করে উদ্ধারকৃত আলামতসহ তাকে কামারখন্দ থানায় হস্তান্তর করা হয়েছে।

আরও পড়ুন
কর্মসংস্থানের শর্তে মুচলেকা: সোনারগাঁয়ে মাদক ব্যবসা ছাড়লেন আরও এক ব্যবসায়ী
বগুড়ার কাহালুতে পুকুরের পানিতে ডুবে ভাই-বোনসহ তিন শিশুর মৃত্যু
মাদকসংক্রান্ত বিরোধে শ্যালককে রক্ষা করতে গিয়ে দুলাভাই নিহত, আহত ২