
সজীব আহম্মেদ রিমন, কুবি প্রতিনিধিঃ ‘আমরা তর্কে জড়াবো না। যারা বোকা তারা আসলে তর্কে জড়িয়ে পড়ে যারা বুদ্ধিমান তারা আসলে বুদ্ধিটাকে রেখে দেয় তর্ক থেকে বেরিয়ে আসার জন্য। যার যেটা ভালো সেটা আমরা গ্রহণ করবো এবং যার যেটা মন্দ সেটা বর্জন করলেই নিজেকে আমরা একজন ভালো মানুষ হিসেবে তৈরি করতে পারবো।’
বুধবার (২৩ নভেম্বর) কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) আঞ্চলিক সংগঠন উত্তরবঙ্গ ছাত্র পরিষদ কতৃক নবীন বরণ ও প্রবীণ বিদায় সংবর্ধনা অনুষ্ঠানে এ কথা বলেন বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ের উপ উপাচার্য অধ্যাপক ড. আশিক মোসাদ্দিক।
এ অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন অতিরিক্ত সচিব ও বাংলাদেশ পল্লী উন্নয়ন একাডেমীর মহাপরিচালক মোহাম্মদ শাহাজাহান,সাবেক অতিরিক্ত সচিব ও পরিকল্পনা উন্নয়ন দপ্তরের পরিচালক মোঃ শফিকুল ইসলাম, আইকিউএসি পরিচালক ও লোক প্রশাসন বিভাগের অধ্যাপক ড. মোঃ রশিদুল ইসলাম শেখ, ছাত্র পরামর্শক ও নির্দেশনা দপ্তরের পরিচালক ও ইংরেজি বিভাগের সহযোগী অধ্যাপক ড. মোহাঃ হাবিবুর রহমান।
আরও উপস্থিত ছিলেন বাংলা বিভাগের সহযোগী অধ্যাপক ড. তাসলিমা খাতুন, ফার্মেসী বিভাগের সহকারী অধ্যাপক মোঃ এনামুল হক ও মোঃ কামরুল হাসান এবং নবীন-প্রবীণ শিক্ষার্থীসহ বিভিন্ন আবর্তনের শিক্ষার্থীরা।

আরও পড়ুন
কর্মসংস্থানের শর্তে মুচলেকা: সোনারগাঁয়ে মাদক ব্যবসা ছাড়লেন আরও এক ব্যবসায়ী
বগুড়ার কাহালুতে পুকুরের পানিতে ডুবে ভাই-বোনসহ তিন শিশুর মৃত্যু
মাদকসংক্রান্ত বিরোধে শ্যালককে রক্ষা করতে গিয়ে দুলাভাই নিহত, আহত ২