
এম,এ রাশেদ,বগুড়া জেলা প্রতিনিধঃ বগুড়ার আদমদীঘিতে পারিবারিক কলেহের কারনে ঘরের তীরের সাথে গলায় ওড়নার ফাঁস দিয়ে জাকিয়া খাতুন (২৪) নামের এক গৃহবধূ আত্মহত্যা করেছে। গত শুক্রবার (১৮ নভেম্বর) রাতে উপজেলার কুশাবাড়ি গ্রামে এ ঘটনা ঘটে। নিহত জাকিয়া খাতুন ওই গ্রামের এসাহক আলীর স্ত্রী ও এক সন্তানের জননী। পুলিশ রাত ৮টায় মরদেহ উদ্ধার করে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকাল কলেজ হাসপাতালে মর্গে প্রেরণ করেছে।
পুলিশ ও স্থানীয়রা জানায়, আদমদীঘি উপজেলার কুন্দগ্রাম ইউনিয়নের কুশাবাড়ি গ্রামের হাঁস-মুরগির ছানা ব্যবসায়ী এছাহক আলীকে তার স্ত্রী বিদেশে যেতে দিবেনাসহ নানা কারণে তার সাথে স্ত্রী জাকিয়া খাতুনের মধ্যে বনিবনা হচ্ছিল না। এর জের ধরে গত শুক্রবার রাত সাড়ে ৭টায় স্বামীর বাড়িতে শয়ন ঘরে তালার তীরের সাথে গলায় ওড়নার ফাঁস দিয়ে আত্মহত্যা করে। পুলিশ রাতেই মরদেহ উদ্ধার করে মর্গে প্রেরন করেছে। ঘটনা তদন্তকারি উপ-পরিদর্শক নাজমুল হোসেন মৃধা জানান, এঘটনায় থানায় একটি ইউডি মামলা হয়েছে।

আরও পড়ুন
জামালপুরে অস্তিত্বহীন রাইসমিলের নামে সরকারি বরাদ্দের অভিযোগ, খাদ্য বিভাগের ভূমিকা নিয়ে প্রশ্ন
মেলান্দহে ৪ লাখ টাকার হেরোইনসহ ধরা পড়ল স্বামী-স্ত্রী
ডিমলায় একদিনে পাঁচ খাতে সরকারি সহায়তা বিতরণের উদ্বোধন করলেন সংসদ সদস্য