হোম » সারাদেশ » সলঙ্গা ছাত্রলীগের দুই নেতা বহিস্কার

সলঙ্গা ছাত্রলীগের দুই নেতা বহিস্কার

হুমায়ুন কবির সুমন, সিরাজগঞ্জ প্রতিনিধি: দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে সিরাজগঞ্জের সলঙ্গা থানা ছাত্রলীগের দুই নেতাকে বহিস্কার করা হয়েছে। বহিস্কৃত দুই নেতা হলেন, সলঙ্গা থানা ছাত্রলীগের উপ-সমাজসেবা বিষয়ক সম্পাদক আবু সুফিয়ান আকাশ ও সদস্য আলমগীর হোসেন। শুক্রবার দুপুরে জেলা ছাত্রলীগের সভাপতি আহসান হাবিব খোকা ও সাধারন সম্পাদক আব্দুল্লাহ বিন আহমেদ স্বাক্ষরিত এক প্রেসবিজ্ঞপ্তিতে এতথ্য নিশ্চিত করা হয়েছে। স্থায়ী বহিস্কারের জন্য ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটি বরাবর সুপারিশ পাঠানো হয়েছে বলে প্রেস বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।

শেয়ার করুন আপনার পছন্দের সোশ্যাল মিডিয়ায়
error: Content is protected !!