
রাকিবুল হাসান রাকিব, জয়পুরহাট প্রতিনিধিঃ জয়পুরহাটের কালাইয়ে ধান মাড়াই মেশিনের সাথে ধাক্কায় প্রাণ গেলো রাকিবুল ইসলাম নামের এক শিশুর। আজ সকাল সাড়ে ৮ টার দিকে কালাই উপজেলায় জিন্দাপুর এলাকায় এই দুর্ঘটনাটি ঘটে।
নিহত রাকিবুল ইসলাম (৩) কালাই উপজেলার জিন্দাপুর পশ্চিম পাড়া গ্রামের রাজু মিধার ছেল। নিহতের বিষয়টি নিশ্চিত করেছেন কালাই থানার অফিসার ইনচার্জ ওসি এসএম মঈনুদ্দিন।
প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা গেছে, নিহত রাকিবুল ইসলাম নামের শিশুটি বাড়ির সামনে খেলা করছিলো।খেলাধূলা করার এক সময় বাড়ির সামনে রাস্তা পারাপারের সময় ধান মাড়াই মেশিনের সাথে ধাক্কা লাগে।ধাক্কায় শিশু রাকিবের ডান পাশে গুরুতর আঘাত লাগে।আহত অবস্থায় তাকে প্রতিবেশীরা উদ্ধার করে কালাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়ার পথে শিশুটি মারা যায়।

আরও পড়ুন
টাঙ্গাইলে এলজিইডির নির্বাহী প্রকৌশলীর প্রশ্নবিদ্ধ পদায়ন উঠেছে, স্বচ্ছতা ও নিরপেক্ষতা নিয়ে মিশ্র প্রতিক্রিয়া
আত্রাইয়ে দুই ভ্যানের মুখোমুখি সংঘর্ষে এক গৃহবধূর পা বিচ্ছিন্ন
আড়ানী ডিগ্রি কলেজে ৩১টি নতুন ডেস্কটপ কম্পিউটার প্রদান