
মোঃ ফারুক হোসেন রুহিয়া প্রতিনিধি: ঠাকুরগাঁওয়ে রুহিয়া আজাদ মেলার শুভ উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে।
৬৩ তম ঐতিহ্যবাহী রুহিয়া আজাদ মেলার শুভ উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে। সোমবার (৭ নভেম্বর) সন্ধ্যায় মেলা অফিস প্রাঙ্গনে মেলার উদ্বোধন করেন ঠাকুরগাঁও জেলা আওয়ামী লীগের সভাপতি ও জেলা পরিষদ চেয়ারম্যান মুহ. সাদেক কুরাইশি ।
রুহিয়া পশ্চিম ইউনিয়ন আওয়ামী লীগের সহ সভাপতি ও ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান অনিল কুমার সেনের সভাপতিত্বে সভায় বক্তব্য দেন ঠাকুরগাঁও সদর উপজেলা চেয়ারম্যান অরুনাংশু দত্ত টিটো, থানা আওয়ামী লীগের সহ সভাপতি মকবুল হোসেন,সাংগঠনিক সম্পাদক বদরুল ইসলাম বিপ্লব,মেলার সাধারণ সম্পাদক বিকাশ চন্দ্র সেন ঠাকুর , ১ নং- রুহিয়া ইউপি চেয়ারম্যান মনিরুল হক বাবু ,রুহিয়া মেলার যুগ্ম সম্পাদক ও রুহিয়া পশ্চিম ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক নুর ইসলাম নুরু ,যুবলীগ নেতা রাজিবুল ইসলাম সোহাগ,ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক দুলাল রব্বানী প্রমূখ ।
সভা সঞ্চালনায় ছিলেন ২০ নং- রুহিয়া ইউনিয়ন যুবলীগের সভাপতি মো: শাহজালাল। মেলায় গরু মহিষ হাতি ঘোড়া ইত্যাদি কেনাবেচার পাশাপাশি চিত্ত বিনোদনের জন্য সার্কাস,যাত্রা,পুতুল নাচ,মৃত্যুকৃপ মোটর সাইকেল পরিভ্রমণ ও ম্যাজিক শো থাকবে।

আরও পড়ুন
কর্মসংস্থানের শর্তে মুচলেকা: সোনারগাঁয়ে মাদক ব্যবসা ছাড়লেন আরও এক ব্যবসায়ী
বগুড়ার কাহালুতে পুকুরের পানিতে ডুবে ভাই-বোনসহ তিন শিশুর মৃত্যু
মাদকসংক্রান্ত বিরোধে শ্যালককে রক্ষা করতে গিয়ে দুলাভাই নিহত, আহত ২