হোম » সারাদেশ » পোরশায়  ভ্যান চালাতে গিয়ে ১ শিক্ষার্থীর মৃত্যু।

পোরশায়  ভ্যান চালাতে গিয়ে ১ শিক্ষার্থীর মৃত্যু।

পোরশা (নওগাঁ) প্রতিনিধিঃ বাবার অজান্তে নতুন ভ্যান চালাতে গিয়ে দুর্ঘটনায় সন্তানের মৃত্যু। আজ বৃহস্পতিবার ৩ নভেম্বর ২০২২ সকাল ৯ টা ৩০ মিনিট বাড়ির সকলের অজান্তে  বাবার নতুন কেনা ভ্যান শখের বশবর্তিতে কয়জন বন্ধুকে নিয়ে সৌরভ (অনুমান)১১ নামের পোরশা হাই মাদ্রাসা কাম হাই স্কুলের দ্বিতীয় শ্রেণীর শিক্ষার্থী নিতপুর সারাইগাছি  রোডে চালাতে রাস্তায় নিয়ে গেলে বিপরীত দিক থেকে আসা ট্রাককে দেখে ভয়ে রাস্তার নিচে নামিয়ে দেয় ভ্যানটিকে  সেখানে পড়ে থাকা রডের আঘাতে আহত হলে তাকে পোরশা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন।

ছেলেটির বাবার নাম নিবাস চন্দ্র ২নং তেতুলিয়া ইউনিয়নের  সুতোরইল গ্রামের অধিবাসী। থানা অফিসার ইনচার্জ মোঃ জহুরুল হক এর সত্যতা স্বীকার করেন এবং কারো সাথে সংঘর্ষ নাহয়ায় কোন মামলা হয়নি বলেও উল্লেখ করেন তিনি।

শেয়ার করুন আপনার পছন্দের সোশ্যাল মিডিয়ায়
error: Content is protected !!