হোম » সারাদেশ » নওগাঁয় আন্ত:জেলা ডাকাত দলের ৬ সদস্য গ্রেফতার

নওগাঁয় আন্ত:জেলা ডাকাত দলের ৬ সদস্য গ্রেফতার

জাহিদুল হক মিন্টু, নওগাঁ জেলা প্রতিনিধি: নওগাঁয় আন্ত:জেলা ডাকাত দলের ৬ সদস্য গ্রেফতার, লন্ঠিত মালামাল ও ডাকাতি কাজে ব্যবহৃত দেশীয় অস্ত্রশস্ত্র উদ্ধার করেছে পুলিশ। গতকাল বৃহস্পতিবার (৩ নভেম্বর) দুপুরে নওগাঁ পুলিশ সুপারের কার্যালয়ে প্রেস ব্রিফিং-এ মাধ্যমে জানানো হয় গত ২ নভেম্বর জেলার মান্দা, নিয়ামতপুর, পোরশা ও মহাদেবপুর উপজেলা থেকে তাদেরকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতরা হলেন, মান্দা উপজেলার চকজামদই গ্রামের লুৎফর রহমান এর ছেলে তারেক, মোয়াই গ্রামের সাত্তারের ছেলে জুয়েল, নিয়ামতপুর উপজেলার ভবানীপুর দামনাশপাড়া গ্রামের ইছাহাক আলীর ছেলে নুরুজ্জামান সাগর, পরানপুর গ্রামের বিদেশের ছেলে বিকাশ, মহাদেবপুর উপজেলার চককন্দপপুর গ্রামের মৃত আবেদ আলীর ছেলে হায়দার আলী ও পোরশা উপেজেলার শোভাপুর গ্রামের শুকুর মিস্ত্রীর ছেলে মেহেদী।

প্রেস ব্রিফিং-এ পুলিশ সুপার মুহাম্মদ রাশিদুল হক জানান, গত ৩০ অক্টোবর রাত্র আনুমানিক ১ টা ৫০ মিনিট সময়ে নওগাঁ জেলার মহাদেবপুর থানাধীন সতীহাট মহাদেবপুর গামী পাকা রাস্তায় সুলতানপুর নামকস্থানে পাকা রাস্তার ওপর ৮ থেকে ১০ জনের একটি ডাকাতদল গাছ কেটে রাস্তায় প্রতিবন্ধকতা সৃষ্টি করে মাইক্রোবাস এবং পিকআপ ঠেকিয়ে দেশীয় অস্ত্রশস্ত্রের ভয় দেখিয়ে ১০ মোবাইল ও ২৮ হাজার ২শ টাকার মালামাল লুট করে নেয়। এ ঘটনায় মহাদেবপুর থানায় একটি মামলা হলে পুলিশের একটি চৌকস টিম তাদেরকে গ্রেফতার করে।

শেয়ার করুন আপনার পছন্দের সোশ্যাল মিডিয়ায়
error: Content is protected !!