
মোঃনাজমুল ইসলাম সবুজ শরণখোলা প্রতিনিধিঃ বাগেরহাটের শরণখোলায় ১০ পিচ ইয়াবা সহ আলাউদ্দিন (২৬) নামের একজনকে আটক করেছে শরণখোলা থানা পুলিশ। মঙ্গলবার(১ নভেম্বর)রাত ৮ টার দিকে উপজেলা সদর রায়েন্দা বাজারের হোটেল আল মদিনায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।
শরণখোলা থানা পুলিশ সূত্র জানায়, রায়েন্দা বাজারের হোটেল আল মদিনার মালিকের ছেলে আলাউদ্দিন ইয়াবা বিক্রি করছে। এমন গোপন সংবাদের ভিত্তিতে শরণখোলা থানার এসআই হাবিবুর রহমানের নেতৃত্বে পুলিশের একটি দল ওই হোটেলে অভিযান চালায়। এসময় দেহ তল্লাশী করে ১০ পিচ ইয়াবা উদ্ধার করা হয়। পরে তাকে আটক করে থানায় আনা হয়।
শরণখোলা থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. ইকরাম হোসেন জানান, আটক আলাউদ্দিনের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে মামলা দায়ের করে বাগেরহাট আদালতে প্রেরণ করা হয়েছে।

আরও পড়ুন
প্রতিটি পরিবারকে অন্তত একটি করে গাছ লাগানোর আহ্বান বিদ্যুৎ ও জ্বালানিমন্ত্রীর
বগুড়ার মহাস্থানে গলি থেকে অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার, তদন্তে পিবিআই
ঠাকুরগাঁওয়ে ডিবির অভিযানে ৫৯০ পিস ইয়াবাসহ দুই কুখ্যাত মাদক ব্যবসায়ী গ্রেপ্তার