
রাকিবুল হাসান রাকিব, জয়পুরহাট প্রতিনিধিঃ জয়পুরহাট পৌর শহরের ৪ বছরের নিজ সন্তানকে চার্জার তার দিয়ে গলায় ফাঁস দিয়ে হত্যা করেছে আপন মা। আজ বৃহস্পতিবার( ২৭ অক্টোবর) সকালে পৌর শহরের বারিধারা মহল্লায় এই ঘটনাটি ঘটে। হত্যা নিশ্চিত করে থানায় গিয়ে পুলিশের নিকট আত্মসমর্পণ করেছেন মা। বিষয়টি নিশ্চিত করেছেন সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি)সিরাজুল ইসলাম।
নিহত ওই শিশু কণিনীকা(৪) ব্যাংক কর্মকর্তা নয়ন কুমার পালের মেয়ে। কণিনীকার বাবার বাড়ি বগুড়ার নন্দীগ্রামে ।তারা এখানে ভাড়া থাকত বলে জানা গেছে। মরদেহ ময়নাতদন্তের জন্য আধুনিক জেলা হাসপাতালের মর্গে রাখা হয়েছে।

আরও পড়ুন
বাসাইলে ‘নতুন কুঁড়ি স্পোর্টস’ উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত
প্রতিটি পরিবারকে অন্তত একটি করে গাছ লাগানোর আহ্বান বিদ্যুৎ ও জ্বালানিমন্ত্রীর
বগুড়ার মহাস্থানে গলি থেকে অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার, তদন্তে পিবিআই