
ঠাকুরগাঁও প্রতিনিধি: ঠাকুরগাঁওয়ে বাবাকে মারধর করায় মাদকাসক্ত যুবকের ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ৪৫ দিনের কারাদন্ড প্রদান । ঠাকুরগাঁও জেলায় আজিজুল হক লিটন (২৫) নামের এক মাদকাসক্ত যুবককে ৪৫ দিনের কারাদন্ড দিয়েছে ভ্রাম্যমান আদালত। মঙ্গলবার (২৫ অক্টোবর) বিকেলে মাদক সেবন করে বাবাকে মারপিট করার অপরাধে যুবকের ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে প্রদানের আদেশ দেন সদর উপজেলা নির্বাহি অফিসার (ইউএনও) আবু তাহের মোঃ সামসুজ্জামান। দন্ডপ্রাপ্ত আজিজুল হক লিটন , ঠাকুরগাঁও সদর উপজেলার আকচা ইউনিয়নে দক্ষিন ঠাকুরগাঁও গ্রামের খয়বুর রহমানের ছেলে।
সদর উপজেলা নির্বাহি অফিসার ইউএনও আবু তাহের মোঃ শামসুজ্জামান বলেন, মাদক সেবন করে বাড়িতে গিয়ে নিজের বাবাকে মারধর করেছে ওই যুবক। এমন ঘটনার পর তাকে আটক করে তার মা আর্জিনা বেগম আমাদের খবর দেন। ফোর্স নিয়ে ঘটনাস্থলে গিয়ে অভিযোগের সত্যতা পেয়ে এ আদেশ দেওয়া হয়৷

আরও পড়ুন
মেজর হাফিজ ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হওয়ায় লালমোহনে আনন্দ মিছিল
মাদক, চুরি-ছিনতাই ও অনলাইন জুয়া প্রতিরোধে সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান
সরকারের গুরুত্বপূর্ণ দায়িত্ব পেলেন বুলবুল, বনশিল্প উন্নয়ন করপোরেশনের চেয়ারম্যান