
সহদেব সূত্রধর সায়ন, বাসাইল, টাঙ্গাইলঃ বৃহত্তর ময়মনসিংহ অঞ্চলর ফসলের নিবিড়তা বৃদ্ধিকরণ প্রকল্পের আওতায় টাঙ্গাইলের বাসাইলে গতকাল মঙ্গলবার দুপুরে ৩ দিন ব্যাপী কৃষি মেলা ২০২২ উদ্বোধন করা হয়। উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, টাঙ্গাইল জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও স্থানীয় সংসদ সদস্য এ্যাডভোকেট জোয়াহেরুল ইসলাম (ভিপি জোয়াহের), এসময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার নাহিদা পারভীন,বাসাইল থানার ওসি মোস্তাফিজুর রহমান, উপজেলা আওয়ামীলীগ সভাপতি হাজী মতিয়ার রহমান গাউস, সাধারণ সম্পাদক মির্জা রাজিক, পৌর মেয়র আব্দুল রহিম আহমেদ, সদর ইউনিয়ন চেয়ারম্যান সোহানুর রহমান সোহেল সহ প্রমুখ। কৃষি মেলায় বিভিন্ন স্টলে নানা রকমের দেশী-বিদেশী ফল ও গাছের চারা উঠিয়েছেন নার্সারি মালিকগণ। মেলা চলবে বৃহস্পতিবার পর্যন্ত।

আরও পড়ুন
কিশোরগঞ্জে পুলিশ সদস্যদের স্কুল পড়ুয়া ছেলে ট্রাকচাপায় নিহত
সরকারের গুরুত্বপূর্ণ দায়িত্ব পেলেন বুলবুল, বনশিল্প উন্নয়ন করপোরেশনের চেয়ারম্যান
অশ্রুসিক্ত বিদায়: মানবিকতার অনন্য দৃষ্টান্ত ছিলেন জাকির হোসেন শেখ