
দাগনভূঞা প্রতিনিধি: ফেনীর দাগনভূঁঞায় ১৩ টন রড বোঝাই ট্রাক চুরির ঘটনায় ৬ জন চোরকে গ্রেফতার, ট্রাক ও ১২ টন চোরাই রড উদ্ধার করেছে দাগনভূইয়া থানার পুলিশ। পুলিশ সূত্র জানায়, খাঁন এন্টারপ্রাইজ ৪৭৬ ডিটি রোড), কদমতলী, চট্টগ্রাম কর্তৃক ১ জন ব্রোকারের মাধ্যমে গত ৬ অক্টোবর খুলনা মেট্রো-ট-১১-১১১৩ রেজিস্ট্রেশন নাম্বারের ট্রাক ভাড়া করে বরগুনায় রড পাঠানোর উদ্দেশ্যে চট্টগ্রাম আবুল খায়ের রি রোলিং মিলে প্রেরণ করা হয়। একই তারিখ বিকাল অনুমান ৫.৩০ ঘটিকার সময়ে ট্রাকটিতে ১৩ টন রড লোড করে বরগুনা জেলার উদ্দেশ্যে রওয়ানা করে।
গত ৭ অক্টোবর সকাল ৮.৩০ ঘটিকার সময়ে বাদী ব্রোকারের মাধ্যমে জানতে পারেন ৬ তারিখ রাত ১০.৩০ ঘটিকার সময়ে ট্রাকটি দাগনভূঁঞা থানাধীন সততা পেট্রোল পাম্পে আসে এরপর হইতে ট্রাকের আর কোন হদিস পাওয়া যাইতেছে না। বাদী ঘটনাস্থলে আসেন এবং সেখানে ট্রাক চালককে পাইয়া ট্রাকটি খোঁজাখুঁজিতে সহায়তা প্রাপ্তীর লক্ষ্যে দাগনভূঁঞা থানায় একটি জিডি দায়ের করেন।
জিডির প্রেক্ষিতে দাগনভূঁঞা থানার অফিসার ইনচার্জ বিষয়টি পুলিশ সুপার জাকির হাসানকে অবহিত করেন। পুলিশ সুপার দ্রুত সময়ের মধ্যে চোরদের সনাক্ত পূর্বক গ্রেফতার করিয়া চোরাই রড ও ট্রাক উদ্ধারের জন্য নির্দেশ প্রদান করেন। অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপস্) নাদিয়া ফারজানা, সহকারী পুলিশ সুপার (অতিরিক্ত পুলিশ সুপার পদে পদোন্নতি প্রাপ্ত, সোনাগাজী সার্কেল) মোঃ মাশকুর রহমান পিপিএম এর বিশেষ দিক নির্দেশনায় দাগনভূঁঞা থানার অফিসার ইনচার্জ মোঃ হাসান ইমাম একটি টিম গঠন পূর্বক নোয়াখালী জেলার সেনবাগ, কোম্পানীগঞ্জ, বেগমগঞ্জসহ বিভিন্ন থানা এলাকায় একাধিক অভিযান পরিচালনা করে গত ৯ অক্টোবর রাত অনুমান ১১.৩০ ঘটিকার সময়ে কোম্পানীগঞ্জ থানাধীন আদর্শগ্রাম গ্রামের চর ফকিরা ঘাট রাস্তার উপর হইতে খুলনা-মেট্রো-ট-১১-১১১৩ ট্রাকটি উদ্ধার করেন।
গত ২৩ অক্টোবর রাত ০৭.৩০ ঘটিকা হইতে অভিযান পরিচালনা করে নোয়াখালীর বিভিন্ন অঞ্চল থেকে আসামী মোঃ মনিরুল ইসলাম, মোঃ জাহাঙ্গীর আলম ও শরীফ উল্যাহদেরকে গ্রেফতার পূর্বক তাহাদের নিকট হইতে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে একই তারিখ নোয়াখালী জেলাধীন বেগমগঞ্জ থানার রফিকপুর এলাকা হতে আসামী ইসমাইল হোসেন টিটু(২৯) কে গ্রেফতার পূর্বক তাহার বাড়ীর সামনে একটি রাইস মিল হতে উদ্ধার করা হয় ৩ টন রড এবং চুরির মূল হোতা আসামী মোঃ রফিক ও আসামী মোঃ বেলায়েত হোসেন রাজু ইমনকে ৯ টন রডসহ গ্রেফতার করেন। বাদীর দায়েরকৃত এজাহারের ভিত্তিতে দাগনভূঁঞা থানার মামলা নং-১৩, তারিখ-২৪/১০/২০২২ইং, ধারা-৩৭৯/৪১১ পেনাল কোড রুজু করা হয়। গ্রেফতারকৃত ৬ জন আসামীকে ২৪ অক্টোবর বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে বলে ওসি হাসান ইমাম জানান।
গ্রেফতারকৃত আসামীরা হলেন-
মোঃ রফিক(৩৮), পিতা-মৃত সালেহ আহাম্মদ, মাতা-আলেয়া বেগম , গ্রাম- উত্তর শাহাপুর (গনশা বাড়ী, ৪নং ওয়ার্ড, ৬নং কাবিলপুর ইউনিয়ন) ২। মোঃ বেলায়েত হোসেন রাজু ইমন(৩৩), পিতা-মৃত সামছুদ্দিন, মাতা-হাছিনা আক্তার , গ্রাম- উত্তর শাহাপুর (শরীয়ত উল্যাহর বাড়ী, ৬নং কাবিলপুর ইউনিয়ন), ৩। মোঃ মনিরুল ইসলাম(২৩), পিতা-আলী বাচ্চু মিয়া, মাতা-মারজাহান বেগম ,স্থায়ী: গ্রাম- বালিয়াকান্দি (৮নং ওয়ার্ড, ৮নং বীজবাগ ইউনিয়ন), ৪। মোঃ জাহাঙ্গীর আলম(৩৫), পিতা-মৃত আব্দুর রশিদ, মাতা-মৃত মরিয়মের নেছা গ্রাম- উত্তর শাহাপুর (আমির আলী হাজী বাড়ী, ৪নং ওয়ার্ড, ৬নং কাবিলপুর ইউনিয়ন), ৫। শরীফ উল্লাহ(২৬), পিতা-মৃত আবুল হোসেন, মাতা-সুফিয়া খাতুন ,স্থায়ী: গ্রাম- উত্তর শাহাপুর (সৈয়দ বাড়ী, ৪নং ওয়ার্ড, ৬নং কাবিলপুর ইউনিয়ন), সর্ব থানা- সেনবাগ, জেলা -নোয়াখালী, ৬। ইসমাইল হোসেন টিটু(২৯), পিতা-আব্দুর রহিম, মাতা-শাহনাজ বেগম, গ্রাম- রফিকপুর (মোমিন চৌকিদার বাড়ী, ৬নং ওয়ার্ড, ১৩নং রসুলপুর ইউনিয়ন), থানা-বেগমগঞ্জ, জেলা-নোয়াখালী।

আরও পড়ুন
কিশোরগঞ্জে পুলিশ সদস্যদের স্কুল পড়ুয়া ছেলে ট্রাকচাপায় নিহত
সরকারের গুরুত্বপূর্ণ দায়িত্ব পেলেন বুলবুল, বনশিল্প উন্নয়ন করপোরেশনের চেয়ারম্যান
অশ্রুসিক্ত বিদায়: মানবিকতার অনন্য দৃষ্টান্ত ছিলেন জাকির হোসেন শেখ