
মোঃ মাসুদ রানা রাশেদ: পাওনা টাকা চাওয়ার জেরে মোঃ ইব্রাহীম হোসেন নামে এক বীর মুক্তিযোদ্ধাকে মারপিট করা হয়েছে। এ ঘটনায় থানায় অভিযোগ হয়েছে। পরে ৩জনকে গ্রেফতার করেছে পুলিশ। লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলার পেট্রোল পাম্পের দক্ষিণ পার্শে অবস্থিত ঢাকাইয়া হোটেলে এ ঘটনা ঘটে।
জানা গেছে, শনিবার (২২ অক্টোবর) রাতে হাতীবান্ধা উপজেলার পেট্রোল পাম্পের দক্ষিণ পার্শে ঢাকাইয়া হোটেলে পাওনা টাকা চাইতে যায় বীর মুক্তিযোদ্ধা মোঃ ইব্রাহিম হোসেন। এ সময়ে বাকবিতন্ডার এক পর্যায়ে তাকে মারপিট করা হয় বলে জানা যায়। পরে স্থানীয় লোকজন ওই বীর মুক্তিযোদ্ধাকে আহত অবস্থায় উদ্ধার করে স্থানীয় হাসপাতালে ভর্তি করে।
এ ঘটনায় হাতীবান্ধা থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। হাতীবান্ধা থানার অফিসার ইনচার্জ শাহা আলম এ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। এবং ৩জনকে আটকের বিষয়টি নিশ্চিত করেছেন ।

আরও পড়ুন
পীরগঞ্জে স্বামীর ভিটে হারিয়ে’ পুকুরপাড়ে ৮০ বছরের বৃদ্ধার একাকী মানবেতর জীবন
মহানগরবাসীর নিরাপত্তায় আরএমপিকে ১৫৫টি অত্যাধুনিক সিসি ক্যামেরা হস্তান্তর করলো রাজশাহী সিটি কর্পোরেশন
বাসাইলে ‘নতুন কুঁড়ি স্পোর্টস’ উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত