হোম » সারাদেশ » সিরাজগঞ্জের সয়দাবাদে পূর্ব শত্র“তার আগুনে পুড়লো বসত ঘর

সিরাজগঞ্জের সয়দাবাদে পূর্ব শত্র“তার আগুনে পুড়লো বসত ঘর

সিরাজগঞ্জ প্রতিনিধি : পূর্ব শত্র“তার জের ধরে সিরাজগঞ্জ সদর উপজেলার সয়দাবাদ ইউনিয়নে দেওয়া আগুনে একটি বসত ঘর পুড়ে ছাই হয়েছে। এতে ঘরে থাকা আসবাবপত্র, স্বর্ণালংকারসহ প্রায় ৫ লক্ষ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। শুক্রবার (১৪ অক্টোবর) দিবাগত রাত সাড়ে ১২ টার দিকে রানন্দুনীবাড়ী হাট খোলার গাছাবাড়ী গ্রামের মো: জুয়েল রানার ঘরে এ অগ্নিকান্ডের ঘটনা ঘটে।

এ বিষয়ে জুয়েল রানার বড় ভাই মো: ফিরোজ অভিযোগ করে বলেন, ‘পূবের একটি মারামারির বিষয় নিয়ে হাবিল ও মজনু গংদের সাথে বিরোধ চলে আসছে। রাতের আধারে আমার ভাই এর ঘরে আগুন দিয়ে ঘরের সকল কিছু পুড়ে ছাই করে দেয় এই দূর্বৃত্তরা। আমার ভাই এর পরিবারের সদস্যদের হত্যার চেষ্টা করেছে। আমি এ ঘটনার বিচার চাই।

এলাকাবাসী জানায়, এর আগেও একদিন হামলা করে জুয়েল রানাকে হত্যার চেষ্টা করেছিল দূর্বৃত্তরা। এ সময় জুয়েল আহত হয়। এ আগুন থেকেই বুঝা যাচ্ছে পুর্ব শত্র“তার জের ধরে আগুন দেওয়া হয়েছে এ ঘরে। এ ব্যাপারে সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: হুমায়ুন কবির বলেন, ‘ আগুনে ঘর পুরে যাওয়ার বিষয়টি আমার জানা নেই। এবিষয়ে কেউ অভিযোগ করেনি। অভিযোগ করলে তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেওয়া হবে।

শেয়ার করুন আপনার পছন্দের সোশ্যাল মিডিয়ায়
error: Content is protected !!