
রবিউল হাসান লায়ন: দেওয়ানগঞ্জ উপজেলার ৩নং পার-রামরামপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক ফজলে রাব্বী জুয়েলকে দলে অন্তর্ভুক্ত না করার দাবি উঠেছে। দলীয় শৃঙ্খলা ভঙ্গসহ নানা অনিয়মে দল থেকে বহিস্কৃত জুয়েলকে পুনরায় দলে অন্তর্ভুক্ত না করার দাবিতে জেলা আওয়ামী লীগ বরাবর লিখিত আবেদন করেছেন ওই ইউনিয়ন আওয়ামী লীগ, সহযোগী সংগঠনের নেতা-কর্মী ও সমর্থকরা।
তাদের অভিযোগ, ফজলে রাব্বী জুয়েল পার-রামরামপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদকের দায়িত্ব পালনের সময় ব্যপক অনিয়ম ও আওয়ামী লীগের সাধারণ কর্মীদের বিরুদ্ধে মিথ্যা মামলা দিয়ে হয়রানী, টাকার বিনিময়ে বিএনপি, জামাত, জাতীয় পার্টির নেতা-কর্মীদের আওয়ামী লীগের ইউনিয়ন ও ওয়ার্ড কমিটিতে অন্তর্ভূক্ত করেছে। বিএনপি জামায়াত জোটের সময়ে আওয়ামী লীগের ত্যাগী ও নির্যাতিত নেতা-কর্মীরা জুয়েলের হাতেও নির্যাতিত হয়েছে। জাতীয় পাটি থেকে আওয়ামী লীগে অনুপ্রবেশ করা জুয়েল অর্থের জোরে সাবেক কমিটির সাধারণ সম্পাদকের পদে থাকলেও দায়িত্ব পালন করার সময় দলের কোনো সভা ও রেজুলেশন করতে পারেনি।
কমিটিতে থাকাবস্থায় আওয়ামী লীগ কর্মীদের সাথে সমন্নয় না করলেও অনুপ্রবেশকারীদের সাথে নিয়ে বিভিন্ন কার্যক্রম পরিচালনা করেন। বর্তমান সরকারের বিভিন্ন প্রকল্পের সুবিধা পাইয়ে দেবার আশ্বাসে ওই ইউনিয়নের শত শত অসহায় সাধারণ মানুষের কাছ থেকে নগদ অর্থ হাতিয়ে নিয়েছেন। ক্ষমতার অপব্যবহার করে সরকারের খাস ভূমি ও নিরিহ মানুষের ভূমি জবর দখলের অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে। এ ছাড়াও নানা অসামাজিক কার্যকলাপের সাথে জড়িত ছিলেন তিনি। এতে পাররামরামপুর ইউনিয়নসহ আশপাশের ইউনিয়নে আওয়ামী লীগের ভাবমূর্তি ব্যাপক ক্ষুন্ন হয়েছে। বিতর্কিত এই ব্যক্তিকে পুনরায় দলে অন্তর্ভুক্ত করা হলে স্থানীয় আওয়ামী লীগের নেতা-কর্মী সমর্থকদের মাঝে অসন্তোষ বাড়বে এবং ক্ষতিগ্রস্ত হবে আওয়ামী লীগ।
এসব অভিযোগ প্রসঙ্গে ফজলে রাব্বী জুয়েল বলেন, সে ১৯৯৯ সালে ইউনিয়ন ছাত্রলীগের আহবায়ক নির্বাচিত হন, এর অনেক আগে থেকেই ছাত্রলীগের কর্মী হিসেবে ইউনিয়নে রাজনীতি শুরু করেন। তাই জাতীয় পার্টি কিংবা অন্য কোন দলে কাজ করা প্রশ্নই উঠে না। পদ বানিজ্য সম্পর্কে জানতে চাইলে তিনি বলেন, ২০১৪ সালে সে ব্যালটের মাধ্যমে ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নির্বাচিত হওয়ার পর তার ক্ষমতা থাকাকালীন কোন প্রকার পদ বানিজ্য হয়নি। এমকি নতুন করে কোন নেতা কমিটিতে আসেও নি কেউ বাদও পড়েনি। তিনি আরও বলেন, দলীয় ভাবে তাকে হেনস্থ করার জন্য এমন মিথ্যাচার করা হচ্ছে তার বিরুদ্ধে। ফজলে রাব্বী জুয়েলকে দলে অন্তর্ভুক্ত না করার দাবি স্থানীয় আওয়ামী লীগসহ সাধারণ মানুষেরও।

আরও পড়ুন
টাঙ্গাইলে এলজিইডির নির্বাহী প্রকৌশলীর প্রশ্নবিদ্ধ পদায়ন উঠেছে, স্বচ্ছতা ও নিরপেক্ষতা নিয়ে মিশ্র প্রতিক্রিয়া
আত্রাইয়ে দুই ভ্যানের মুখোমুখি সংঘর্ষে এক গৃহবধূর পা বিচ্ছিন্ন
আড়ানী ডিগ্রি কলেজে ৩১টি নতুন ডেস্কটপ কম্পিউটার প্রদান