
দাগনভূঞা প্রতিনিধি: দাগনভূঞায় করোনা ভাইরাস থেকে সুরক্ষিত রাখতে ৫ থেকে ১১ বছর বয়সী শিশুদের টিকাদান কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে। মঙ্গলবার (১১ অক্টোবর) সকালে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আয়োজনে দাগনভূঞা একাডেমী’র হলরুমে টিকাদান কার্যক্রমের উদ্বোধন করেন প্রধান অতিথি উপজেলা নির্বাহী কর্মকর্তা নাহিদা আক্তার তানিয়া।
এসময় উপস্থিত ছিলেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ তৌহিদুল ইসলাম, সহকারী মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোঃ ইসমাইল, সহকারী শিক্ষা কর্মকর্তা দিলরুবা লাইলী, মেডিকেল অফিসার ডাঃ সালেহ উদ্দিন আকবর, দাগনভূঞা একাডেমী’র প্রধান শিক্ষা মোঃ মিজানুর রহমান ও দাগনভূঞা প্রেসক্লাব সাধারণ সম্পাদক (ভারপ্রাপ্ত) আবদুল্লাহ আল মামুন প্রমুখ। স্বাস্থ্য কমপ্লেক্স সূত্রে জানা গেছে, উপজেলার ২৭৩টি বিদ্যালয়ের ৫১ হাজার ২শ ১ জন ৫ থেকে ১১ বছর বয়সী শিক্ষার্থীদের মাঝে এই কমিরনাটি কোভিড-১৯ ফাইজার টিকা প্রদান করা হবে।

আরও পড়ুন
টাঙ্গাইলে এলজিইডির নির্বাহী প্রকৌশলীর প্রশ্নবিদ্ধ পদায়ন উঠেছে, স্বচ্ছতা ও নিরপেক্ষতা নিয়ে মিশ্র প্রতিক্রিয়া
আত্রাইয়ে দুই ভ্যানের মুখোমুখি সংঘর্ষে এক গৃহবধূর পা বিচ্ছিন্ন
আড়ানী ডিগ্রি কলেজে ৩১টি নতুন ডেস্কটপ কম্পিউটার প্রদান