
আটক রেজাউল করিম মানিকগঞ্জ জেলার দৌলতপুর উপজেলার জিয়ানপুর ইউনিয়নের ইসলামপুর গ্রামের ফজর আলীর ছেলে। নিজেকে তিনি ‘গ্রাম-গঞ্জের কথা’ নামক কথিত একটি পত্রিকার সম্পাদক ও প্রকাশক হিসেবে জাহির করেন। এছাড়াও তাঁর দাবি তিনি ‘শহীদ শেখ রাসেল স্মৃতি সংঘে’র কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক হিসেবে কাজ করছেন।
পুলিশ সুত্রে জানা গেছে, মঙ্গলবার সকাল সাড়ে ৮টার দিকে খঞ্জনপুর সাব রেজি. অফিসে আসেন রেজাউল করিম। জেলা সাব সের স্থায়ী মোহরার বেলাল হোসেনের কাছে সাংবাদিক পরিচয় দিয়ে ওই অফিসের বিভিন্ন সরকারী গোপন তথ্যাদি জানিতে চান। তথ্যাদি যথাযথ কর্তৃপক্ষের মাধ্যমে জানার জন্য পরামর্শ দিলে বেলাল হোসেন। তখন সাংবাদিক পরিচয় দিয়ে কৌশলে তার কাছে থেকে দশ হাজার টাকা চাঁদা দাবি করে রেজাউল করিম। টাকা দিতে অস্বীকার করিলে প্রতিষ্ঠানে ভাবমুর্তি ক্ষুর্ণ হবে এমন নিউজ করার বিভিন্ন প্রকার ভয়ভীতি ও হুমকি প্রদান করিলে রেজাউল করিম। তাৎক্ষনিক ভাবে জাতীয় জরুরী সেবা ৯৯৯ এ ফোন করে বেলাল হোসেন। তখন জয়পুরহাট থানা পুলিশ ঘটনাস্থলে এসে রেজাউল করিমকে জিজ্ঞেস করলে চাঁদা দাবির কথা স্বীকার করে। পরে পুলিশ রেজাউল করিমকে গ্রেফতার করে থানায় নিয়ে যায়।
এবিষয়ে জেলা সাব রেজিঃ অফিসের স্থায়ী মোহরার বেলাল হোসেন বাদী সংশ্লিষ্ট থানায় মামলা দায়ের করেন। বিষয়টি নিশ্চিত করে জয়পুরহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সিরাজুল ইসলাম জানান, চাঁদাবাজির দায়ে রেজাউল করিম নামে এক যুবককে আটক করেছে পুলিশ। দুপুরে তাকে আদালত মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে।

আরও পড়ুন
টাঙ্গাইলে এলজিইডির নির্বাহী প্রকৌশলীর প্রশ্নবিদ্ধ পদায়ন উঠেছে, স্বচ্ছতা ও নিরপেক্ষতা নিয়ে মিশ্র প্রতিক্রিয়া
আত্রাইয়ে দুই ভ্যানের মুখোমুখি সংঘর্ষে এক গৃহবধূর পা বিচ্ছিন্ন
আড়ানী ডিগ্রি কলেজে ৩১টি নতুন ডেস্কটপ কম্পিউটার প্রদান