
পীরগঞ্জ(ঠাকুরগাঁও) প্রতিনিধি : ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জে এস এস সি পরীক্ষার্থীদের মাঝে এক লক্ষ ৩০ হাজার টাকা আর্থিক সহায়তা প্রদান করা হয়েছে। গতকাল উন্নয়ন সংস্থা গুডনেইবারস পীরগঞ্জ সিডিপিথর আয়োজনে অফিস হলরুমে বিভিন্ন বিদ্যালয়ের ৬৫ জন পরীক্ষার্থীর মাঝে এই সহায়তা প্রদান করা হয়। গুডনেইবারস পীরগঞ্জ সিডিপিথর সভাপতি পলাশ রনি মন্ডলের সভাপতিত্বে সহায়তা প্রদান অনুষ্ঠানে বক্তব্য রাখেন উপজেলা একাডেমিক সুপারভাইজার জহুরুল ইসলাম, গুডনেইবারস নর্দান এরিয়া প্রধান পিটার তুহিন বৈরাগী, পীরগঞ্জ সিডিসি সভাপতি উম্মে কুলসুম, প্রোগ্রাম ম্যানেজার বিপ্লব কুমার প্রমুখ।
পীরগঞ্জে জাতীয় কন্যা শিশু দিবস পালিত পীরগঞ্জ(ঠাকুরগাঁও) প্রতিনিধি: “সময়ে অঙ্গীকার কন্যা শিশুর অধিকার” এই প্রতিপাদ্যে ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জে জাতীয় কন্যা শিশু দিবস পালিত হয়েছে। শুক্রবার উন্নয়ন সংস্থা গুডনেইবারস পীরগঞ্জ সিডিপি’র আয়োজনে অফিস হলরুমে এই দিবস পালন করা হয়। এসময় বক্তব্য রাখেন উপজেলা পরিষদ মহিলা ভাইস চেয়াম্যান ভারতী রানী রায়, সৈয়দপুর ইউপি চেয়ারম্যান বিবেকানন্দ রায় নিমাই, গুডনেইবারস পীরগঞ্জ সিডিপি’র সভাপতি পলাশ রনি, বসন্তপুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ধর্মনারায়ন রায়, পীরগঞ্জ সিডিসি সভাপতি উম্মে কুলসুম, গুডনেইবারস প্রোগ্রাম ম্যানেজার বিপ্লব কুমার প্রমুখ।

আরও পড়ুন
বাসাইলে ‘নতুন কুঁড়ি স্পোর্টস’ উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত
প্রতিটি পরিবারকে অন্তত একটি করে গাছ লাগানোর আহ্বান বিদ্যুৎ ও জ্বালানিমন্ত্রীর
বগুড়ার মহাস্থানে গলি থেকে অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার, তদন্তে পিবিআই