হোম » সারাদেশ » ভালুকায় নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের লাভেলো আইসক্রিম ফ্যাক্টরি পরিদর্শন 

ভালুকায় নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের লাভেলো আইসক্রিম ফ্যাক্টরি পরিদর্শন 

Exif_JPEG_420

আরিফুল ইসলাম আরিফ ময়মনসিংহের ভালুকা প্রতিনিধিঃ- ভালুকায় নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের লাভেলো আইসক্রিম ফ্যাক্টরি পরিদর্শন।২৮শে সেপ্টেম্বর বুধবার দুপুরে ভালুকা উপজেলার মেহেরাবাড়ী বাঁশিলে তৌফিকা ফুডস অ্যান্ড লাভেলো আইসক্রিম পিএলসি আইসক্রিম ফ্যাক্টরি ময়মনসিংহ জেলা নিরাপদ খাদ‍্য কর্মকর্তা আতিকুর রহমানের নেতৃত্বে পরিদর্শন করা হয়।এসময় কারখানার অভ্যন্তরে বিভিন্ন বিষয় পর্যবেক্ষণ করেন এবং নিরাপদ খাদ্য নিশ্চিত করনে নিরাপদ খাদ্য আইনের আলোকে প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন।তিনি অবকাঠামো এবং পরিস্কার-পরিচ্ছন্নতা বিষয়ক চর্চা, মানসম্মত উৎপাদন বিষয়ে অবহিতকরণ করেন।

পরিদর্শন কালে লাভেলো আইসক্রিম কারখানার ৯৮% মানসম্মত দিক পান নিরাপদ খাদ্য পরিদর্শক।এসময় জেলা স‍্যানিটারী ইন্সপেক্টর এ.কে.এম শামসুল আলম, উপজেলা স‍্যানিটারী ইন্সপেক্টর মাহবুব আলম,ত্রিশাল স‍্যানিটারী ইন্সপেক্টর ছিদ্দিকুর রহমান,উপজেলা নিরাপদ খাদ্য পরিদর্শক ও উপজেলা স্যানিটারী ইন্সপেক্টর মিজানুর রহমান,জেলা কার্যালয়ের নমুনা সংগ্রহ সহকারী মামুন আল রশিদ,সহযোগী কে,বি,এম, তারেকুজ্জামান সহ ডিজিএম আব্দুল মজিদ,ম্যানেজার এইচআর,অ্যাডমিন শাহাদাত হোসেন,ম্যানেজার রফিকুল ইসলাম,সিনিয়র এক্সিকিউটিভ  সাদ্দাম হোসেন সহ অনেকে উপস্থিত ছিলেন।লাভেলো আইসক্রিম ২০১৬ সালের ১৪ ফেব্রুয়ারি যাত্রা শুরু করে।এর আগে ২০১৯ সালে প্রতিষ্ঠানটির তৃতীয় বর্ষপূর্তি উপলক্ষ্যে চারটি ভিন্ন স্বাদের নতুন আইসক্রিম বাজারে নিয়ে আসে।জাফরান ও পেস্তা বাদামের শাহী স্বাদে শাহী কুলফি আর বেলজিয়ান চকোলেটের ইয়াম্মি স্বাদে চকোবিটস আইসক্রিম বাজারে আসার সাথে সাথেই দারুণ জনপ্রিয় হয়ে উঠে লাভেলো।

শেয়ার করুন আপনার পছন্দের সোশ্যাল মিডিয়ায়
error: Content is protected !!