
রবিউল হাসান লায়ন:দেশের দূরদর্শী ও বলিষ্ঠ নেতা, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও বঙ্গমাতা বেগম ফজিলাতুন্নেছার জ্যেষ্ঠ সন্তান বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৬তম জন্মদিন উপলক্ষে জামালপুরে পথচারীদের মাঝে মিষ্টি বিতরণ করেছেন সদর উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও উপজেলা পরিষদ চেয়ারম্যান মোহাম্মদ আবুল হোসেন।
বুধবার সকালে শহরের উপজেলা পরিষদ মোড়, ভকেশনাল মোড়, মালগুদাম মোড়, আজাদ ডাক্তার মোড়, পাঁচ রাস্তার মোড়, জেলখানা মোড়, বকুলতলা মোড়সহ বিভিন্ন পয়েন্টে পথচারী, রিক্সা চালক ও প্রতিবন্ধীদের মাঝে মিষ্টি বিতরণ করেন তিনি।

এসময় উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের উপ-প্রচার সম্পাদক মঞ্জুর রাফি আকন্দ, সদস্য ছানোয়ার হোসেন সবুজ, বাংলাদেশ শিক্ষক সমিতি জামালপুর জেলা শাখার সাধারণ সম্পাদক মো. তালেপ আলী মৃধা প্রমুখ।
পরে প্রধানমন্ত্রীর জন্মদিন উপলক্ষে জামালপুর সদর উপজেলা পরিষদ কার্যালয়ে এক কেক কাটা অনুষ্ঠানের আয়োজন করেন উপজেলা পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ আবুল হোসেন।
এসময় অন্যান্যের মধ্যে আরও উপস্থিত ছিলেন সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা লিটুস লরেন্স চিরান, উপজেলা সহকারী কমিশনার ভূমি মোঃ বরকত উল্লাহ, উপজেলা মহিলা আওয়ামী লীগের সভাপতি ও উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান ফারজানা ইয়াছমিন লিটাসহ উপজেলা প্রশাসন ও পরিষদের বিভিন্ন কর্মকর্তাবৃন্দ।

আরও পড়ুন
তদন্ত প্রতিবেদন চাওয়াকে কেন্দ্র করে চাবি চুরির অভিযোগ, ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে আইনি পদক্ষেপ
টাঙ্গাইলে এলজিইডির নির্বাহী প্রকৌশলীর প্রশ্নবিদ্ধ পদায়ন উঠেছে, স্বচ্ছতা ও নিরপেক্ষতা নিয়ে মিশ্র প্রতিক্রিয়া
আত্রাইয়ে দুই ভ্যানের মুখোমুখি সংঘর্ষে এক গৃহবধূর পা বিচ্ছিন্ন